জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বান্দরবানে শহিদদের আত্মার শান্তি কামনায় হাজারো প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭টায় বান্দরবান সদর উপজেলার উজানী পাড়া রাজগুরু মহা বুদ্ধ বিহার প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বান্দরবান পার্বত্য জেলা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী। তিনি শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাদের আত্মার শান্তি কামনায় প্রদীপ প্রজ্জ্বলন করেন। এসময় রাজগুরু বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উ.সুবন্ন লাংকারা মহাথেরো বিশেষ প্রার্থনায় শীল ও ধর্মীয় দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে জেলা পর্যায়ের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সাচিং প্রু জেরী তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও শহিদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ। দিনটি পালনে মরহুমের পরিবার…
লাল-সবুজের হকিকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে এবং দীর্ঘদিনের স্থবিরতা কাটাতে জাতীয় পুরুষ, অনূর্ধ্ব-২০ পুরুষ এবং…
দিনাজপুরের নবাবগঞ্জে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন,…
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পেছনে বিএনপির কোনো ভূমিকা ছিল না বলে মন্তব্য করেছেন…
টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’ ছেড়েছেন বিতর্কিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। বুধবার এক ফেসবুক পোস্টে…
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া…
This website uses cookies.