সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার সকল আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে গৌরনদী প্রেস ক্লাব। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে প্রেস ক্লাবের পূর্বঘোষিত পাঁচ দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির এবং মো. আসাদুজ্জামান রিপন।
এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ-সভাপতি এম আলম, সাবেক সহ-সভাপতি এইচএম নাসির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, মো. হানিফ সরদার, উত্তম দাস, সহ-সম্পাদক আমিনা আকতার সোমা, প্রচার সম্পাদক হাসান মাহমুদ, সদস্য আমিন মোল্লা, মণীষ চন্দ্র বিশ্বাস, বদরুজ্জামান খান সবুজ, এইচএম খায়রুল ইসলাম, মোল্লা ফারুক হাসান, পলাশ তালুকদার, বিএম বেলাল, মোশাররফ হোসেন, মোস্তফা হাওলাদার, লিটন খান, নাসির হোসেন, রাশেদ আহমেদ, আবু সাঈদ খন্দকার ও বিনয় কৃষ্ণ শিয়ালীসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা মামলার এজাহারভুক্ত সকল আসামিদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার কিনতে গিয়ে মামলার আসামি হয়ে ৮ দিন কারাবাস করতে হয়েছে আল আমিন…
চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে…
হলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে ও বড় পরিসরে নির্মিত…
কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও প্রকল্পে কর্মরত বিতর্কিত কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের (পিডি) অতীত…
এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে শক্তিশালী ভারতের মুখোমুখি হয়ে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জাপানের টোকাই সিটিজেন…
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা ব্রীজ এলাকায় বাসের ধাক্কায় আকরাম বিশ্বাস নামে এক পথচারী…
This website uses cookies.