গোপালগঞ্জে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। জেলার গুরুত্বপূর্ণ সড়ক, বিভিন্ন মোড়, সরকারি স্থাপনা এবং জনসমাগমস্থলে মঙ্গলবার (৪ আগস্ট) থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানিয়েছেন, আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচিগুলো যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতেই বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ১৫ আগস্ট পর্যন্ত জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন থাকবে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত রয়েছে বলেও প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্পের ৪১ দিন পর সরকারি হিসাবে নিহতের সংখ্যা ৬ হাজার ১২৫…
সৌদি আরবে মূল নিয়োগকর্তা বা কফিল আকামা নবায়ন না করলেও এখন থেকে অন্য নিয়োগকর্তার অধীনে…
দেশের ৫৩টি তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে ফার্নেস অয়েলের মজুত আশঙ্কাজনক পর্যায়ে নেমে এসেছে। বকেয়া বিলের কারণে তেল…
ভারতের তরুণদের সংগঠন 'ককরোচ জনতা পার্টি' এখনই কোনো রাজনৈতিক দল গঠন করছে না। তারা বরং…
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষে শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার…
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবাসের তিন বছর পূর্তিতে তার এবং স্ত্রী বুশরা বিবির মানবাধিকার…
This website uses cookies.