কিশোরগঞ্জের কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় উদ্ধারকাজে যাওয়ার পথে ভৈরব হাইওয়ে পুলিশের কনস্টেবল পারভেজ মিয়া (৩০) নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) রাত ১২টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি সিএনজি অটোরিকশা দুর্ঘটনার খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশের একটি দল উদ্ধারকাজে যাচ্ছিল। পথে দাড়িয়াকান্দি এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যানটির একটি চাকার বাতাস কম থাকায় চালক সড়কের পাশে গাড়িটি থামিয়ে চাকায় বাতাস দিচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা ধানের খোসাবোঝাই একটি মালবাহী ট্রাক অপর একটি সিএনজি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা হাইওয়ে পুলিশের পিকআপ ভ্যানের ওপর উল্টে পড়ে।
এতে পিকআপের ভেতরে থাকা কনস্টেবল পারভেজ মিয়া ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যদের সহায়তায় উদ্ধার অভিযান চালায়। পরে ট্রাকের নিচ থেকে কনস্টেবল পারভেজ মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় পিকআপ ভ্যানটির চাকায় বাতাস দেওয়ার সময় পেছন থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেটির ওপর উল্টে পড়ে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে কনস্টেবল পারভেজ মিয়া ঘটনাস্থলেই নিহত হন।
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে হাফিজ উদ্দিন আহমদ বলেন, শহীদ আবু সাঈদের…
ফরিদপুরের সালথা উপজেলায় পৃথক দুটি স্থানে গর্তে হাত ও পা দেওয়ার পর সাপের কামড়ে এক…
থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান মাঝ আকাশে তীব্র টার্বুলেন্সের কবলে পড়ে ৩০০…
ইয়েমেনের হুথি গোষ্ঠী দাবি করেছে, গত ২২ জুলাই সামুদ্রিক অবরোধ শুরুর পর থেকে সৌদি আরবের…
রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম অস্বাভাবিক হারে বেড়েছে। অধিকাংশ সবজির কেজি ৮০ থেকে ১০০ টাকার মধ্যে,…
৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে গণভবন ত্যাগের পর থেকে ভারতের হিন্দন বিমানঘাঁটিতে পৌঁছানো পর্যন্ত শেখ হাসিনার…
This website uses cookies.