পাবনার সাঁথিয়া পৌরসভার তাঁতীপাড়া মহল্লায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একটি নির্মাণাধীন ঘরের দেওয়াল ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (৩ আগস্ট) সকালে দক্ষিণ বোয়াইলমারী মৌজায় অবস্থিত দেলোয়ার হোসেনের মালিকানাধীন ওই জমিতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী দেলোয়ার হোসেনের অভিযোগ অনুযায়ী, জমি বিক্রির প্রস্তাবে রাজি না হওয়ায় প্রতিপক্ষ ইন্তাজ মল্লিকের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা শাবল দিয়ে নির্মাণাধীন দেওয়ালটি ভেঙে ফেলে। এ সময় বাধা দিতে গেলে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে তিনি দাবি করেন। প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় তিনি ও তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী দেলোয়ার হোসেন সাঁথিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রেসিডেন্ট। ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’…
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের…
নিউইয়র্কে এক আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, টেকসই উন্নয়নের মূল ভিত্তি…
কোটালীপাড়ায় কথিত প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে…
আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার রাতে এসব হামলা চালানো হয়…
কুমিল্লার দাউদকান্দি থানায় আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য দরজা ভেঙে পালিয়ে গেছে বলে স্থানীয়দের দাবি।…
This website uses cookies.