Header Premium (728×90)

Categories: সারাদেশ

গাজীপুরে বিআরটি লেন পার হওয়ার সময় অজ্ঞাত নারীর মৃত্যু

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় বিআরটি (বাস র‌্যাপিড ট্রানজিট) লেন পার হওয়ার সময় অজ্ঞাত এক নারী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে গাছা থানাধীন আনোয়ার ইস্পাত কারখানার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের বিআরটি লেন অতিক্রম করার সময় দ্রুতগতির একটি গাড়ি ওই নারীকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রুটিপূর্ণ নকশা এবং সঠিক পরিকল্পনার অভাবে বিআরটি প্রকল্পের এই রাস্তায় প্রায়ই পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। নির্ধারিত পারাপারের স্থান ব্যবহার না করা, অসতর্কভাবে রাস্তা পার হওয়া এবং দ্রুতগতির যানবাহনের কারণে এমন দুর্ঘটনা বারবার ঘটছে। দুর্ঘটনা কমাতে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, কার্যকর নজরদারি এবং পথচারীদের সচেতনতা বৃদ্ধিতে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

জ্বালানি তেলের দাম বাড়ায় রাজধানীর বাজারে সবজির চড়া দাম

জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও পরিবহন খরচ বাড়ার অজুহাতে রাজধানীর খুচরা বাজারগুলোতে সবজির দাম এখনও…

2 minutes ago

তিন জোড়া কবুতরে শুরু, এখন সংসারের হাল ধরেছেন স্বপ্না রানী

মৌলভীবাজারের বীরগাঁও গ্রামের স্বপ্না রানী সরকার ছোট ছোট উদ্যোগের মাধ্যমে আজ নিজের সংসারের ভরসা হয়ে…

4 minutes ago

চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি

চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড পরিচালনা ও রক্ষণাবেক্ষণে সংযুক্ত…

7 minutes ago

রেলের টিকিট কালোবাজারি বন্ধে এক মাসের দায়িত্ব চাইলেন মাহবুব কবীর

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কক্সবাজার রুটে রেলের টিকিট কালোবাজারি সম্পূর্ণরূপে বন্ধ করার ঘোষণা দিয়েছেন সাবেক অতিরিক্ত সচিব…

12 minutes ago

পিরোজপুরে ভেজাল শিশুখাদ্য তৈরির কারখানা সিলগালা, মালিকের কারাদণ্ড

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নকল ও ভেজাল শিশুখাদ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মালামাল জব্দ করেছে…

15 minutes ago

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: ছাত্রদল নেতার স্বীকারোক্তিতে কুষ্টিয়ায় তোলপাড়

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা…

20 minutes ago

This website uses cookies.