শরীয়তপুরের জাজিরা উপজেলায় একটি বসতবাড়ির টয়লেটের ছাদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (২৯ জুলাই) সকালে বি কে নগর ইউনিয়নের কদম আলি মাদবর কান্দি গ্রামের জব্বার মাদবরের বাড়িতে এই বিস্ফোরণে টয়লেটের ছাদের কিছু অংশ ভেঙে পড়ে এবং ওপরের পানির ট্যাংক উড়ে অন্য একটি স্থানে গিয়ে পড়ে। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
বিস্ফোরণের পর বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত বাড়িটিতে ভিড় জমান। এটি একদিনের ব্যবধানে জাজিরায় দ্বিতীয় বোমা বিস্ফোরণের ঘটনা, যা জনমনে চরম উদ্বেগ সৃষ্টি করেছে।
ঘটনার খবর পেয়ে জাজিরা থানা পুলিশের একটি তদন্ত দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা বিস্ফোরণের স্থান পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন। পুলিশ কর্মকর্তারা খতিয়ে দেখছেন, কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে, কীভাবে এটি সেখানে পৌঁছেছে এবং এর পেছনে কারা জড়িত থাকতে পারে।
স্থানীয় বাসিন্দারা জানান, এই ঘটনার ঠিক একদিন আগে বিলাসপুর ইউনিয়নে মালয়েশিয়া প্রবাসী মো. আলী উজ্জামাল হাওলাদারের বাড়ির পেছনের সেপটিক ট্যাংকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় সেপটিক ট্যাংকের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং পুলিশ ঘটনাস্থল থেকে ককটেলের আলামত উদ্ধার করে। সেই ঘটনার একদিন পার না হতেই বি কে নগর ইউনিয়নে আবারও বিস্ফোরণের ঘটনায় পুরো জাজিরায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
উল্লেখ্য, গত কয়েক মাসে জাজিরার বিলাসপুর ইউনিয়নে একাধিক ককটেল বিস্ফোরণ, কবরস্থান থেকে বিপুলসংখ্যক তাজা ককটেল উদ্ধার, বিস্ফোরণে প্রাণহানি এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শতাধিক ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
স্থানীয়দের দাবি, এসব ঘটনাকে বিচ্ছিন্নভাবে না দেখে একই চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা গভীরভাবে তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হোক।
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহম্মদ বলেন, খবর পেয়ে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলের অবস্থা দেখে মনে হয়েছে, আগে থেকেই সেখানে বোমা মজুত রাখা ছিল। ধারণা করা হচ্ছে, রোদের তাপে গরমে হয়তো বিস্ফোরিত হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। কীভাবে বিস্ফোরকটি সেখানে এলো এবং কারা এর সঙ্গে জড়িত, তা গুরুত্বের সঙ্গে নজরদারি ও তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের…
নিউইয়র্কে এক আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, টেকসই উন্নয়নের মূল ভিত্তি…
কোটালীপাড়ায় কথিত প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে…
আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার রাতে এসব হামলা চালানো হয়…
কুমিল্লার দাউদকান্দি থানায় আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য দরজা ভেঙে পালিয়ে গেছে বলে স্থানীয়দের দাবি।…
বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার…
This website uses cookies.