Header Premium (728×90)

Categories: সারাদেশ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে ১৫৫টি সিসি ক্যামেরা দিল সিটি করপোরেশন

রাজশাহী মহানগরীর নিরাপত্তা জোরদার, অপরাধ দমন এবং ট্রাফিক ব্যবস্থা পর্যবেক্ষণের মাধ্যমে একটি ডিজিটালি সিকিউরড নগরী গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে (আরএমপি) ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা প্রদান করা হয়েছে। রোববার দুপুরে আরএমপি কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন আনুষ্ঠানিকভাবে এই ক্যামেরাগুলো আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়ন এবং নগরবাসীর সেবার মান নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। জনগণের চাহিদার ভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি জানান, নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে সিটি করপোরেশন থেকে আরএমপিকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, সিটি করপোরেশনের দেওয়া এই ক্যামেরাগুলো প্রেভেনটিভ ও ডিটেকটিভ পুলিশিংয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নগরীর ১৫৫টি নতুন পয়েন্টে এই ক্যামেরাগুলো স্থাপনের ফলে যানজট নিরসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজশাহী এক ধাপ এগিয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের উপস্থিত ছিলেন। প্রকল্পের অংশ হিসেবে শহরের গুরুত্বপূর্ণ মোড়, সড়ক ও জনসমাগমস্থলগুলোতে এই ক্যামেরাগুলো বসানো হবে, যা জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ ও সার্বক্ষণিক নজরদারি বৃদ্ধিতে সহায়তা করবে।

Recent Posts

সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে ২২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই…

6 hours ago

৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও দ্বৈত কণ্ঠে গান গাইলেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ…

6 hours ago

তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশে একটি পর্যটকবাহী বাস ও উদ্ধার কাজে ব্যবহৃত টো ট্রাকের সংঘর্ষে অন্তত…

6 hours ago

পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ, হাসপাতালের সেবার মানোন্নয়ন ও অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ…

6 hours ago

জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে পাঁচ ব্যাটার পেয়েছেন সেঞ্চুরির দেখা। ঢাকা, চট্টগ্রাম ও…

6 hours ago

দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে

১০ অক্টোবরের দিল্লির রাজপথের দৃশ্য থেকে পরিষ্কার যে, বিজেপি সরকার জনগণের ভিন্নমতের প্রতি চরম আতঙ্কিত।…

6 hours ago

This website uses cookies.