Header Premium (728×90)

Categories: সারাদেশ

যুক্তরাষ্ট্র নতুন শুল্ক আরোপ করেনি, আগেরটিই বহাল রয়েছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশসহ অন্যান্য দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে কোনো শুল্ক আরোপের খবর নাকচ করে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানিয়েছেন, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পূর্বের আরোপিত শুল্কই পুনর্বহাল করা হয়েছে, এখানে নতুন কোনো শুল্কের বিষয় নেই।

শুক্রবার (২৪ জুলাই) সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে চা শ্রমিকদের জন্য আয়োজিত দিনব্যাপী বিনামূল্যের মেডিকেল ক্যাম্প, পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্যসেবা এবং চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, প্রকৃতপক্ষে শুল্ক পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি। আগের শুল্ক আইনি বাধ্যবাধকতার কারণে ১৫০ দিনের মধ্যে মেয়াদোত্তীর্ণ হওয়ার কথা ছিল। সেই মেয়াদ শেষ হওয়ায় নতুন নামে একই শুল্ক কার্যকর হচ্ছে। তাই এটিকে নতুন শুল্ক না বলে আগের শুল্কের পুনর্বহাল বলাই যুক্তিযুক্ত। আজ রাত ১২টার পরও আগের শুল্ক হারই বহাল থাকবে, শুধু এর নাম পরিবর্তিত হবে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী আশ্বস্ত করে বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও এই মুহূর্তে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।

এর আগে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার চা-বাগান এলাকায় শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন সামাজিক খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বাগান এলাকায় নিয়মিত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে শ্রমিকদের দোরগোড়ায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হচ্ছে, যার ফলে চিকিৎসার জন্য তাদের আর শহরে যেতে হবে না।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, মার্কিন গণমাধ্যম সিএনএনের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, বাংলাদেশসহ কয়েকটি বাণিজ্যিক অংশীদারের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপের প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। যা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার রাত ১২টা ১ মিনিট থেকে ইউরোপ, চীন, ভারত এবং বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া পণ্যের ওপর কার্যকর হওয়ার কথা ছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

মালিতে সামরিক অভিযানের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে আল-কায়েদাসংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী জামা’আত নুসরাত আল-ইসলাম ওয়াল মুসলিমিনের (জেএনআইএম) বিরুদ্ধে সামরিক অভিযান…

6 minutes ago

ফ্যাসিবাদের শেষ ছায়া দূর হলো: রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে জামায়াত আমির

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগকে ফ্যাসিবাদের শেষ ছায়া দূর হওয়া বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির…

9 minutes ago

জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি খেলাফত মজলিসের

জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছে খেলাফত…

24 minutes ago

আসিয়ানকে শক্তিশালী করতে নিবিড়ভাবে কাজ করবে বাংলাদেশ

ফিলিপাইনের ম্যানিলায় টিএসি-এর ৫০তম বার্ষিকী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আঞ্চলিক নিরাপত্তা ও সংকট মোকাবিলায়…

40 minutes ago

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি নাকচ, অনড় অবস্থানে মোদী সরকার

মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-এর প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন…

55 minutes ago

গুলশানের বাসায় নতুন টেলিফোন লাইন: মো. সাহাবুদ্দিনের প্রস্তুতির খবর

রাষ্ট্রপতির পদ থেকে বিদায়ের ঘোষণা দেওয়ার পর মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য নতুন ঠিকানা হিসেবে রাজধানীর গুলশানের…

1 hour ago

This website uses cookies.