Header Premium (728×90)

Categories: সারাদেশ

১৪ জেলায় বন্যার আশঙ্কা, বিপৎসীমা ছাড়াল তিন নদীর পানি

দেশের তিনটি নদ-নদীর পানি বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদী, সুনামগঞ্জের সুরমা নদী ও নেত্রকোণার সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধির ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অভ্যন্তরে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা অববাহিকাভুক্ত সিলেট ও সুনামগঞ্জ এবং আত্রাই অববাহিকাভুক্ত নওগাঁ জেলায় পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে, যা নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি করবে। তবে সোমেশ্বরী অববাহিকাভুক্ত নেত্রকোণা জেলায় আগামী ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে।

বন্যা ঝুঁকির তালিকায় থাকা জেলাগুলোর মধ্যে রয়েছে সাঙ্গু ও মাতামুহুরী অববাহিকাভুক্ত বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রাম জেলা। এছাড়া তিস্তা, ধরলা ও দুধকুমার অববাহিকাভুক্ত লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলা এবং ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকাভুক্ত কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে।

গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামীকাল পর্যন্ত বাড়তে পারে। উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগে আত্রাই নদীর পানিও বৃদ্ধি পেয়েছে, যা নওগাঁয় বন্যার কারণ হতে পারে। অন্যদিকে, চট্টগ্রাম বিভাগের মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাজু ও মাতামুহুরী নদীর পানি গত ২৪ ঘণ্টায় হ্রাস পেলেও তা আগামীকাল পুনরায় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এছাড়া ব্রহ্মপুত্র নদের পানি স্থিতিশীল থাকলেও যমুনা ও গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে। ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল আগামী ২ দিন বৃদ্ধি এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে।

গঙ্গা-পদ্মা নদীহের পানি সমতল আগামী ৫ দিন বৃদ্ধি পেতে পারে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির ৩ শীর্ষ নেতা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর পরবর্তী রাষ্ট্রপ্রধান কে হচ্ছেন, তা নিয়ে…

5 seconds ago

শিক্ষামন্ত্রীর পদত্যাগে অনড় ককরোচ পার্টি, সময় চাইল মোদি সরকার

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থান বজায় রেখেছে ককরোচ জনতা পার্টি। শনিবার দিল্লির…

5 minutes ago

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে কিছুই জানেন না স্পিকার হাফিজ উদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যে থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন…

17 minutes ago

পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

পশ্চিম তীরের তাল গ্রামে এক ইসরায়েলি নাগরিক নিহতের পর কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী…

22 minutes ago

জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুলত্রুটি হতে পারে: ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয় দাবি করে দলটির আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, মানুষ হিসেবে…

35 minutes ago

মির্জাপুরে পাচারের সময় অর্ধশতাধিক শাল-গজারি গাছ জব্দ

টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি বনাঞ্চলের শাল-গজারি গাছ কেটে পাচারের সময় দেওহাটা কাঠের হাট থেকে প্রায় অর্ধশতাধিক…

38 minutes ago

This website uses cookies.