চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাদুরতলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন বারোঘরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকার ভিকুর স্ত্রী হাসিনা বেগম (৫২), তার ভাতিজি আশা খাতুন (২৬) এবং আশার মেয়ে মিম আক্তার (১৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাসিনা বেগম লোহার মই বেয়ে বাড়ির ছাদে ওঠার চেষ্টা করছিলেন। মইটি আগে থেকেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিল, যার ফলে মইটি ধরার সাথে সাথেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে তার ভাতিজি আশা খাতুন এবং আশার মেয়ে মিম আক্তারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, বারোঘরিয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে তিনজন নিহতের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
রাজধানীর সবুজবাগ এলাকায় মো. পলাশ (৩৬) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার…
বাংলাদেশের অগ্রাধিকারমূলক বিভিন্ন কর্মসূচিতে কারিগরি ও আর্থিক সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে…
রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারের উপরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. আবুল কাশেম নামের এক ব্যবসায়ী নিহত…
২০২৬ বিশ্বকাপ জয়ের পর মাদ্রিদে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্পেনের উইঙ্গার ইয়েরেমি পিনোকে নিয়ে কথা বলতে…
দাম্পত্য জীবনের রজতজয়ন্তী উদ্যাপন করলেন টনি ডায়েস ও প্রিয়া ডায়েস। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত এই বিশেষ…
ইরানের বিরুদ্ধে বাহরাইন ও কুয়েতে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতের এই…
This website uses cookies.