সাভারে চলন্ত বাসে ছিনতাই, আহত ৩
ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
ঢাকার সাভারের পুলিশ টাউন এলাকায় বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীদের ছুরির আঘাতে আহত হয়েছেন ৩ জন। আহতদের রাজধানীর ঢাকা
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
১৪ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এই ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় জানায়, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা শুভযাত্রা পরিবহনের একটি বাস ঢাকার গুলিস্তানের উদ্দেশ্যে রওনা দেন। বাসটি সাভারের পুলিশ টাউন এলাকায় ব্রিজের কাছাকাছি যাত্রী উঠাতে গেলে ধারালো চাকু হাতে দুজন ব্যক্তি বাসটি উঠে পড়েন। এসময় তারা সামনের দিকের যাত্রীদের তল্লাশি করে মুঠোফোন, মানিব্যাগ ও কয়েকজন নারী যাত্রীর গলা থেকে চেইন ও টাকা পয়সা ছিনিয়ে নেন। এসময় কয়েকজন যাত্রী বাঁধা দিতে গেলে ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে তাদের আঘাত করেন। এতে বেশ কয়েকজন আহত হন। এক পর্যায়ে ছিনতাইকারীরা বাস থেকে নেমে পালিয়ে যান।
বাসটিতে থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলকামা আজাদ সাংবাদিকদের বলেন, ছিনতাইকারীরা বাসের যাত্রীদের কাছ থেকে মুঠোফোন, মানিব্যাগ, স্বর্ণের চেইন ও টাকা পয়সা ছিনিয়ে নেন। ছিনতাইকারীরা বাসের পেছনের দিকে গেলে কয়েকজন যাত্রী তাদের বাঁধা দেন। এক পর্যায়ে যাত্রীরা ছিনতাইকারীদের ধরতে গেলে ছুরিকাঘাতে চালকের সহকারীসহ ৩ জন আহত হন।
২ জনের পায়ে এবং ১ জনের হাতে মারাত্মক জখম হয়। পরে দ্রুতই তাঁরা বাস থেকে নেমে পালিয়ে যান। বাসে ছিলেন ১৫-২০ জন যাত্রী।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জুয়েল মিয়া বলেন, বাসে ছিনতাইয়ের ঘটনাটি জানার পরপর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ করেন নি।
জুলাই গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অসামান্য অবদানের কথা স্মরণ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ…
বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও আধুনিক গণপরিবহন খাতে জাপানের অব্যাহত সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত…
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি…
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ…
প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচটি খবরের মধ্যে রয়েছে জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর তৎপরতা, রাজশাহী…
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে টানা ৩৬ দিন ভেসে থাকার পর এস এইচ চামিন্দা ও তার…
This website uses cookies.