Header Premium (728×90)

অপরাধ

টেকনাফে কোস্ট গার্ড-র‌্যাবের যৌথ অভিযানে ইয়াবা, ফেন্সিডিল ও অস্ত্রসহ ইঞ্জিন নৌকা জব্দ।

জাওয়ান উদ্দিন কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজার টেকনাফ মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ মঙ্গলবার মধ্যরাত ১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরী ও র‌্যাব-১৫ সিপিসি কর্তৃক টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সাবরাং খুরের মুখ সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে একটি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড আভিযানিক দল বোটটিকে থামার সংকেত প্রদান করে। কোস্টগার্ড এর উপস্থিতি টের পেয়ে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় উক্ত বোটটিকে ধাওয়া করলে বোটটি সাবরাং খুরের মুখ সংলগ্ন সমুদ্র চরে আটকে যায় এবং বোটে থাকা মাদক কারবারীরা সাঁতার কেটে তীরে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা বোটটিতে তল্লাশী চালিয়ে একটি ব্যাগ ও বস্তায় লুকায়িত অবস্থায় ১ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা, ৪ বোতল ফেনসিডিল এবং ২ টি দেশীয় অস্ত্র জব্দ করে।

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা ও ফেনসিডিল মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সাথে সমন্বয় করতঃ ধ্বংসের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

editor

Recent Posts

নেপালের ভয়াবহ বন্যা: বাংলাদেশের কাপ্তাই বাঁধের জন্য কি সতর্কবার্তা?

নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যার প্রেক্ষাপট বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বাংলাদেশের কাপ্তাই বাঁধের রক্ষণাবেক্ষণ ও কাঠামোগত সক্ষমতা…

13 minutes ago

গোয়াইনঘাটে ২৬ কোটির মহাসড়ক নির্মাণে বাধা ৯০ গাছ

সিলেটের গোয়াইনঘাটে হাদারপার-দমদমা সড়কের মাঝখানে ৯০টি গাছ রেখেই চলছে আরসিসি ঢালাইয়ের কাজ। এতে সড়কের স্থায়িত্ব…

25 minutes ago

মধুমতি নদীর ভাঙনে দিশেহারা বোয়ালমারীর লংকারচর নীচুপাড়ার বাসিন্দারা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের লংকারচর নীচুপাড়া এলাকায় মধুমতি নদীর ভাঙনে বসতভিটা ও ফসলি জমি…

27 minutes ago

শৈলকুপা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে পুরস্কারের টাকা আত্মসাতের অভিযোগ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাকি বিল্লাহর বিরুদ্ধে জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীদের পুরস্কারের…

39 minutes ago

নেপালে হিমবাহ ধসে মৃতের সংখ্যা ৪৭২, নতুন বন্যার ঝুঁকিতে এলাকা

নেপালে হিমবাহ ধসে সৃষ্ট প্রলয়ংকরী বন্যায় এখন পর্যন্ত ৪৭২ জনের প্রাণহানি হয়েছে। দুর্গম এলাকায় উদ্ধার…

40 minutes ago

কারওয়ান বাজারে শুরু হলো প্রথম আলো বন্ধুসভার ‘লেখক বন্ধু উৎসব’

তরুণ লেখকদের উৎসাহিত করতে ও নতুন লেখক তৈরির লক্ষ্যে কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে শুরু…

45 minutes ago

This website uses cookies.