Header Premium (728×90)

অপরাধ

ভূমি উন্নয়ন কর পরিশোধে ভূক্তভোগীরা বিড়ম্বনার শিকার উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনায় অবেদন

মোঃ মকবুল হোসেন, স্টাফ রিপোর্টার :
পৈত্তিক সম্পত্তির ভূমি উন্নয়ন কর দিতে গিয়ে বিড়ম্বনার শিকার হন ইউনিয়ন ভূমি কর্মকর্তার মোটা অংকের উৎকোচ দাবীর কাছে । ভুক্তভোগি আব্দুর রাজ্জাক মন্ডল ভূমি কর পরিশোধের জন্য প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন। আবদুুর রাজ্জাক মন্ডলের সাথে আলাপকালে জানা যায়, নাটোর জেলাধীন বড়াইগ্রাম উপজেলার চাঁন্দাই ইউনিয়নের গাড়ফা মৌজার অন্তর্গত ১০৬৩ নং খতিয়ানভূক্ত ৪৪৯৬,৪০৩৩,৫০০৩, ২৭৪০ ও ৮৪০ নং দাগে যথাক্রমে ০.৪০,১.৩৪, ০.২৫,১.০০ ও ০.২১ একর একুনে ৩.২৫ একর সম্পত্তি রয়েছে, যাহা ১১৭০/৮৯-৯০ নং নাম খারিজ মুলে সৃজিত ১১০৫ নং হিসেবে ১৪২৯ বাংলা সন পর্যন্ত ভূমি উন্নয়ন কর পরিশোধ করেছেন।

তিনি আরো জানান, সরকারি নিয়ম অনুযায়ী অললাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধের নিমিত্তে নিবন্ধনপূর্বক সমন্বয়ের জন্য ৭ নং চান্দাই ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত
ভূমি কর্মকর্তা মো: আবু সাঈদ মিয়া’র নিকট গেলে তিনি ভূমি উন্নয়ন কর বাবদ ২২,০০০/- টাকা লাগবে বলে জানান। এত টাকা কেন লাগবে জানতে চাইলে কোন জবাব না দিয়ে নানা তালহানা করতে থাকেন এবং আব্দুর রাজ্জাক মন্ডলকে দিনের পর দিন ঘুরাতে থাকেন। আব্দুর রাজ্জাক মন্ডলকে আরো জানান, তার পিতার নামে ১৯৭২ সালের সরকারি অধ্যাদেশ মোতাবেক বিবরনী দাখিল করেন যা সহকারি কমিশনার (ভূমি) চাটমোহর কর্তৃক ৬/৯/১৯৯৪ইং তারিখে ১৭/৯৪ নং বিবিধ কেস এর আদেশে বাতিল করা হয়। সে মোতাবেক আব্দুর রাজ্জাক মন্ডল ক্লাব ভিত্তিক নিয়মিত তিনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করেন।

তিনি জানান, গত ১৪/০৭/২০২৪ ইং তারিখে ভূমি উন্নয়ন কর পরিশোধের বিষষে সংশ্লিষ্ট বড়াইগ্রাম উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) এবং উপজেলা নির্বাহী অফিসার সরাসরি এবং পৃথকভাবে আবেদন করেও কোন সুবিচার পান নাই। এরপর অবদুর রাজ্জাক গত ২০/০১/২০২৫
তারিখে পুন:রায় ৭ নং চান্দাই ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বরত ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো: আবু সাঈদ মিয়ার সাথে দেখা করলে তিনি ৪৭,০০০/- টাকা দাবী করেন।এ অবস্থার প্রেক্ষিতে আবদুর রাজ্জাক গত ২২ জানুয়ারি, জেলা প্রশাসক,নাটোর,অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব), নাটোর,উপজেলা নির্বাহী কর্মকর্তা, বড়াইগ্রাম উপজেলা,সহকারী কমিশনার (ভূমি),,বড়াইগ্রাম এবং ৭ নং চান্দাই ইউনিয়ন ভূমি কর্মকর্তা বরাবর রেজি: ডাকে ২০/- টাকা কোর্ট ফি যুক্ত করে পুনরায় আবেদন করেন।কিন্তু আজ অবধি কোন সুবিচার পান নাই।এ ব্যাপারে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন আব্দুর রাজ্জাক মন্ডল।

editor

Recent Posts

শরীয়তপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৫ জেলে আটক

শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে ১৫ জেলেকে আটক করা…

8 minutes ago

অভিনেত্রী নাসিমা খান আর নেই: ‘বড় বোনকে হারালাম’ সুচন্দা

বাংলা ও উর্দু চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই। তাঁর মৃত্যুতে গভীর শোক…

9 minutes ago

সৌদিতে মৃত হানিফের মরদেহ ফেরাতে মায়ের আকুতি: ‘মোর মানিকেরে কোলে দাও’

‘মোর মানিকেরে আইনে দেও মোর কোলে।’ সৌদি আরবে একমাত্র ছেলের মৃত্যুর খবর পেয়ে বুকফাটা কান্নায়…

31 minutes ago

সাবেক সেনাপ্রধান আজিজের সঙ্গে যোগাযোগ, ৪ দিনের রিমান্ডে দুই সাবেক সেনা কর্মকর্তা

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, সরকারবিরোধী অপপ্রচার এবং সাবেক সেনাপ্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগের অভিযোগে গ্রেপ্তার সাবেক দুই…

39 minutes ago

ডেঙ্গুতে ৩০০ মৃত্যু: প্রশাসনিক ব্যর্থতা নাকি সুশাসনের ঘাটতি, প্রশ্ন আইনজীবীর

চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি ৩০০ ছাড়িয়ে যাওয়ার প্রেক্ষাপটে বিষয়টিকে প্রশাসনিক দুর্বলতার পাশাপাশি সাংবিধানিক ও আইনি…

52 minutes ago

সুনামগঞ্জে এমপির ডিও লেটারে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

সুনামগঞ্জে বিসিআইসির সার ডিলার নিয়োগে নীতিমালা না মেনে এমপির ডিও লেটারকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ তুলেছেন…

1 hour ago

This website uses cookies.