খোকসায় চলন্ত মোটরসাইকেলে ছিনতাই: দীর্ঘদিন ধরে আতঙ্কে পথচারীরা
মো: আকাশ হোসেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে বিলজানি বাজার থেকে খোকসা বাস স্ট্যান্ড পর্যন্ত দীর্ঘদিন ধরে চলছে উড়ন্ত ছিনতাই। পথচারীরা মোবাইল ফোনে কথা বললেই বা ব্যবহার করলেই চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ থাবা মেরে ছিনতাই করে নিয়ে যায় একাধিক চোর চক্র। প্রায় ২৫ থেকে ৩০টি মোবাইল ফোন এভাবে ছিনতাই হওয়ার ঘটনা ঘটেছে।
সম্প্রতি পাইকপাড়া মির্জাপুরে এমনই একটি ছিনতাইয়ের শিকার হন রাতুল নামে এক যুবক। মোবাইল হারিয়ে সন্দেহভাজনদের উপর নজরদারি করে রাতুল নিজেই চোর চক্রকে ফাঁদে ফেলে। সে একটি নতুন ফোন কেনার আগ্রহ প্রকাশ করে তাদের কাছে মেসেজ পাঠায়। এরপর চোর চক্রটি সেই ফোন বিক্রি করতে আসলে হাতেনাতে ধরা পড়ে।
কিন্তু দুর্ভাগ্যবশত, এলাকার কিছু অসাধু ব্যক্তির সহায়তায় চোর চক্রটি পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দীর্ঘদিনের এই ছিনতাই রোধে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছে এলাকাবাসী।
রাজধানীর শেরে বাংলা নগরে আয়োজিত এক প্রতিনিধি সম্মেলনে জামায়াতের নির্বাহী কমিটির সদস্য মতিউর রহমান আকন্দ…
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী পালনে আগামীকাল শনিবার সারাদেশে দোয়া ও মিলাদ মাহফিলের…
যুক্তরাষ্ট্রের ডালাস-ফোর্ট ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য পা ধোয়ার বা অজুর বিশেষ স্টেশন স্থাপন…
ডারউইন টেস্টের দ্বিতীয় দিন শেষে ছয় উইকেট হারিয়ে ৩৫১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ১৯৮…
নরসিংদী রেলস্টেশনে তিতাস কমিউটার ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে দুই বগির মাঝে পড়ে আমীর হোসেন…
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন ও পরবর্তী শপথ প্রক্রিয়া নিয়ে সাংবিধানিক প্রেক্ষাপট বিশ্লেষণ…
This website uses cookies.