Header Premium (728×90)

অপরাধ

হাটের নামে বীর মুক্তিযোদ্ধার জায়গা দখল ও হয়রানির চেষ্টা, স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

বিশেষ প্রতিনিধিঃ গত ২০ মে ভোর রাতের অন্ধকারে বগুড়া জেলার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের সাতটিকরী গ্রামের বীর মুক্তিযোদ্ধা সেনাবাহিনীর অব. সার্জেন্ট মো. সেজাব উদ্দিনের নিজ মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদের চেষ্টা করেন স্থানীয় চেয়ারম্যান আনোয়ার হোসেনের হুকুমে ১০/১২ সাঙ্গপাঙ্গ। এই ঘটনায় ধুনট থানায় চেয়ারম্যান ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বেসরকারি একটি হাটের নামে জায়গা দিতে স্থাপনা সরাতে চাপ দিতে থাকে চেয়ারম্যান। নানান ভাবে হুমকি ধামকি দিয়েও যখন কাজ হচ্ছিলো না তখন রাতের অন্ধকারে প্রতিষ্ঠানে ভাংচুর করে। সরেজমিনে গিয়ে এমন চিত্রই দেখা গেছে। দোকানের সিমেন্টের বারান্দার ৬ টি খুঁটি ভেঙে ফেলা হয়েছে।

এ প্রসঙ্গে স্থানীয় চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রথমে বিষয়টি জানিনা বলে উল্লেখ করলেও পরবর্তীতে বলেন এরকম ভাংচুরের একটি ঘটনা ঘটেছে। তবে কারা করেছে তা জানিনা।

এ বিষয়ে ধুনট থানার অফিসার্স ইনচার্জ মো. সৈকত জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

হাটের ব্যাপারে জোরপূর্বক উচ্ছেদের বিষয়ে জানতে চাইলে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. আশিক খান বলেন, সাতটিকরী নামে কোনো সরকারি হাট নেই। অভিযোগ পেলে বিষয়টি দেখবেন বলে জানান তিনি।

editor

Recent Posts

শারদীয় দুর্গাপূজায় মণ্ডপের নিরাপত্তায় পুলিশের ৫ দফা পরামর্শ

আসন্ন শারদীয় দুর্গাপূজা সার্বিক নিরাপত্তা, শান্তি ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ পুলিশ পূজামণ্ডপের আয়োজক…

16 minutes ago

সরকারি কাজে অসহযোগিতা ও ধীরগতি: ব্যবস্থা নিতে সংসদীয় কমিটির সুপারিশ

ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সরকারি কাজে অসহযোগিতা ও অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা…

20 minutes ago

সোনালী ব্যাংকের এটিএমসহ সব ডিজিটাল লেনদেন দুই দিন বন্ধ

কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশনের জন্য ১৫ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সোনালী ব্যাংকের এটিএম, কার্ড…

2 hours ago

প্রবাসীরা দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছেন: রাষ্ট্রপতি

প্রবাসীরা দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি। তিনি নিরাপদ অভিবাসন ও দক্ষ জনশক্তি…

2 hours ago

আজকের স্বর্ণ ও রুপার সর্বশেষ বাজার দর

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন থেকে পাওয়া আজকের স্বর্ণ ও রুপার সর্বশেষ বাজার মূল্য এখানে প্রকাশিত হয়েছে।

3 hours ago

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মানবপাচারের শিকার ২০ বাংলাদেশি নিহত

রাশিয়ায় নির্মাণপ্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করা অন্তত ২০ জন বাংলাদেশি রুশ-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ড্রোন হামলায়…

3 hours ago

This website uses cookies.