চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে ৩০ লিটার চোলাইমদ সহ আটক ২
মিন্টু কান্তি নাথ রাজস্থলী প্রতিনিধি
রাঙামাটির চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধায় চন্দ্রঘোনা থানাধীন রাইখালী ইউপি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান থানার ওসি আনছারুল করিম।গ্রেফতারকৃত আসামীদের নাম কিলিমং মারমা(৩৮) এবং সিংমং মারমা (২৯)।
ওসি জানান,থানার এসআই পলাশ চন্দ্র রায়,সঙ্গীয় এএসআই জহিরুল ইসলাম খন্দকার,এএসআই মোঃ হানিফ সহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে রাইখালী ইউপি এলাকা হতে চোলাই মদ সহ তাদেরকে আটক করা হয়।
শনিবার (১৮ মে) আটককৃত আসামীদের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং সেইসাথে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানান।
শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে ১৫ জেলেকে আটক করা…
বাংলা ও উর্দু চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই। তাঁর মৃত্যুতে গভীর শোক…
‘মোর মানিকেরে আইনে দেও মোর কোলে।’ সৌদি আরবে একমাত্র ছেলের মৃত্যুর খবর পেয়ে বুকফাটা কান্নায়…
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, সরকারবিরোধী অপপ্রচার এবং সাবেক সেনাপ্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগের অভিযোগে গ্রেপ্তার সাবেক দুই…
চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি ৩০০ ছাড়িয়ে যাওয়ার প্রেক্ষাপটে বিষয়টিকে প্রশাসনিক দুর্বলতার পাশাপাশি সাংবিধানিক ও আইনি…
সুনামগঞ্জে বিসিআইসির সার ডিলার নিয়োগে নীতিমালা না মেনে এমপির ডিও লেটারকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ তুলেছেন…
This website uses cookies.