Header Premium (728×90)

অপরাধ

বহুল আলোচিত গাজীপুরের শ্রীপুরে পুলিশের উপর ডাকাতি ও হামলাকারী কুখ্যাত আন্তঃজেলা ডাকাতদলের মূলহোতাসহ ০৩ ডাকাতকে গ্রেফতার করেছে

সুরুজ্জামান রাসেল গাজীপুর জেলা প্রতিনিধি:

গত ০৩ মার্চ ২০২৪ তারিখ দিবাগত রাতে গাজীপুরের শ্রীপুরের মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে গাছের গুড়ি ফেলে ডাকাতির সময় গাজীপুরের শ্রীপুর থানার টহলরত পুলিশ সদস্যদের উপর ডাকাত দলের সদস্যরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে গাজীপুরের শ্রীপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করে, যার মামলা নং- ০৭/৯৬, তারিখ-০৫ মার্চ ২০২৪। উক্ত ডাকাতির ঘটনা ও পুলিশ সদস্যদের উপর ডাকাত দল কর্তৃক অতর্কিত হামলার বিষয়টি বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় গুরুত্বের সহিত প্রচারিত হয়, যার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। উক্ত ডাকাত দলকে আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় ৭মার্চ বৃহস্পতিবার রাতে র‌্যাব-১ ও র‌্যাব-১০ এর যৌথ আভিযানিক দল রাজধানীর কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ডাকাত দলের প্রধানসহ ৩ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হল ডাকাত দলের প্রধান পটুয়াখালী, রাঙ্গাবালী এলাকার মোঃ খলিল সরদারের ছেলে মোঃ ইসমাইল সরদার @লিটন (৩৮), ও তার অন্যতম সহযোগী নেত্রকোণা, পূর্বধলা এলাকার মোঃ মুসলিম মিয়ার ছেলে মোঃ কামরুল মিয়া (২০), এবং পটুয়াখালী, রাঙ্গাবালী এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মোঃ হানিফ @মাষ্টার (৪০)।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ডাকাত দলের প্রধান ইসমাইল ও তার অন্যতম সহযোগী হানিফসহ ৬/৭ জন ডাকাতির উদ্দেশ্যে গত ০৩ মার্চ ২০২৪ তারিখ দুপুরে কেরানীগঞ্জ হতে একটি পিকআপযোগে গাজীপুরের শ্রীপুর এলাকায় ডাকাতির জন্য গমন করে এবং শ্রীপুরের মাওনা এলাকায় সন্ধ্যা হতে ডাকাতির জন্য সুবিধাজনক স্থান রেকি করতে থাকে। পরবর্তীতে একই দিন মধ্যরাতে গাজীপুরের শ্রীপুরের মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের সিংগারদিঘীর হাসিখালী ব্রীজ এলাকায় রাস্তার উপর গাছের গুড়ি ফেলে দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে গণ ডাকাতি করতে থাকে। এসময় গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ উক্ত ডাকাতির সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করতে গেলে তারা পুলিশ সদস্যদের উপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। ডাকাতরা পুলিশ সদস্য কনস্টেবল রুহুল আমিন এর মাথায় এবং কনস্টেবল সেলিম মিয়ার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। খবর পেয়ে শ্রীপুর থানা অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। এসময় ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার সময় ডাকাত দলের এক সদস্য রুবেল চলন্ত গাড়ীর সাথে দুর্ঘটনায় পতিত হয়ে আহত হলে আইন-শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ডাকাত সদস্য রুবেলের তথ্যের ভিত্তিতে র‌্যাব কেরানীগঞ্জ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Md Akash Hossain

Recent Posts

সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে ২২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই…

9 hours ago

৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও দ্বৈত কণ্ঠে গান গাইলেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ…

9 hours ago

তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশে একটি পর্যটকবাহী বাস ও উদ্ধার কাজে ব্যবহৃত টো ট্রাকের সংঘর্ষে অন্তত…

9 hours ago

পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ, হাসপাতালের সেবার মানোন্নয়ন ও অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ…

9 hours ago

জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে পাঁচ ব্যাটার পেয়েছেন সেঞ্চুরির দেখা। ঢাকা, চট্টগ্রাম ও…

9 hours ago

দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে

১০ অক্টোবরের দিল্লির রাজপথের দৃশ্য থেকে পরিষ্কার যে, বিজেপি সরকার জনগণের ভিন্নমতের প্রতি চরম আতঙ্কিত।…

10 hours ago

This website uses cookies.