Header Premium (728×90)

অপরাধ

যুবলীগ নেতার মামলায় যুব-মহিলালীগ নেত্রী গ্রেফতার

মারুফ সরকার, স্টাফ রিপোর্টারঃ সাম্প্রতিক সময়ে যুবলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান বাবুর করা প্রতারনার মামলায় মিম খাতুন ওরফে আফসানা মিম(২৬)’ ও তার ৪র্থ স্বামী ওবায়দুল্লাহ’কে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ ।
ভিকটিম মনিরুজ্জামান বাবুর কাছে জানতে চাইলে তিনি বলেন,সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আমার সাথে পরিচয়,পরিচয়ের কয়েকদিন পর প্রতারক আফসানা মিম তার ৪র্থ স্বামী ওবায়াদু্ল্লাহ’কে তার দুলাভাই বলে আমার সাথে পরিচয় করিয়ে দেয়।পরভর্তিতে বিভিন্ন তালবাহনা করে আমার কাছ থেকে বিভিন্ন সময়ে ব্যবসায়ের কথা বলে”১৩০০০০০/=(তের লক্ষ টাকা )ধার নেয় প্রতারক আফসানা মিম।পাওনা টাকা ফেরত চাইতে গেলে প্রশাসনের উদ্ধতর কর্মকর্তাদের কথা বলে আমাকে বিভিন্ন রকমের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। উপায় না পেয়ে এক পযার্য়ে আমি গুলশান থানা পুলিশের সহযোগিতা নিয়ে তার বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করি।

এই বিষয়ে যুবমহিলা লীগের সভানেত্রী ডেইজি সারোয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন,আমার কাছে তার বিষয়ে কোনো অভিযোগ আসেনি অভিযোগ আসলে আমি সঙ্গে সঙ্গে পদ থেকে বহিস্কার করবো ।

এই বিষয়ে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন,প্রতারনার মামলায় আমরা তাকে গ্রেফতার করি তিনি কোন দল করেন সেটা আমাদের দেখার বিষয় নয় এজাহার ভুক্ত আসামী এটাই আমাদের বড় পরিচয়।আসামীর বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Md Akash Hossain

Recent Posts

ফেনীর সোনাগাজীতে মাদকসহ ছাত্রদলের দুই নেতাসহ গ্রেপ্তার ৪

ফেনীর সোনাগাজীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার…

22 minutes ago

জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে উত্তাল ফ্রান্স, সংঘর্ষে গ্রেপ্তার ২৭২

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি সেবার মান নিয়ে অসন্তোষ থেকে ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়েছে সহিংস বিক্ষোভ।…

30 minutes ago

রাজধানীর শান্তিনগরে পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণ

শনিবার রাত ৮টার দিকে রাজধানীর শান্তিনগর পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ বিষয়টি…

45 minutes ago

রিয়াল বেতিসকে ৫-২ গোলে হারিয়ে শীর্ষে অবস্থান শক্ত করল বার্সেলোনা

রিয়াল বেতিসকে ৫-২ ব্যবধানে হারিয়ে লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করেছে বার্সেলোনা। লামিনে ইয়ামাল, রদ্রি,…

46 minutes ago

অস্ত্র নিয়ে কাউকে ভয় দেখাইনি, সামাজিক প্রতিরোধ গড়ে তুলছি: ইশরাক

মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে থাকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা সমালোচনার জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬…

1 hour ago

জনগণের সহযোগিতায় পুলিশ ঘুরে দাঁড়িয়েছে, ঢাকেশ্বরী মন্দিরে আইজিপি

জনগণের সহযোগিতায় বাংলাদেশ পুলিশ আবার ঘুরে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন…

2 hours ago

This website uses cookies.