ইউপির কলগার্ল কর্তৃক সংঘবদ্ধ একটি চক্রের বিরুদ্ধে থানায় মামলা
স্টাফ রিপোর্টার
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কলগার্ল কর্তৃক সংঘবদ্ধ একটি চক্রের বিরুদ্ধে থানায় মামলা এবং প্রতারক চক্রের ২ জন সদস্য জেল হাজতে প্রেরণ।
প্রথমে আলাপচারিতা তারপরে রঙ্গ রসের কথা বলে মন কেড়ে নেয়। বয়সের বাচবিচারে সম্পর্ক জুড়ে দেয় দাদা ভাই, নানা ভাই, দুলা ভাই আবার কোথাও প্রেমিকা হিসেবে। কয়েকদিন কথা বলার পরই গোপন অভিসারে মিলিত হবার প্রস্তাব দেয়। কেউ এমন প্রস্তাবে সাড়া দিলে গোপনে ছবি তুলে অথবা ভিডিও ধারণ করে। পরে সেই ছবি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেবার ভয় দেখিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।
এভাবে সাদাসিধে অথবা ধনাঢ্য পরিবারের লোকদের বেছে নিয়ে দীর্ঘদিন থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। সম্মানের ভয়ে এমন ঘটনায় প্রতারিত হয়েও বিচার প্রত্যাশী হচ্ছেন না অনেকেই।
সাম্প্রতিক এমন একটি ঘটনার খবর জানা গেছ রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে। গত ২২ জানুয়ারি ২০২৪ রাতে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নেরনুরুজ্জামান(৫৪) নামে এক ব্যক্তি এমন একটি ঘটনার শিকার হয়েছেন। প্রতারণার শিকার নুরুজ্জামানের কাছ থেকে ২,৭৫,০০০ টাকা হাতিয়ে নেবার কথা উল্লেখ করে তিনি রাজারহাট থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারের আলোকে মনি আক্তার স্বামী হামিদুল ইসলামকে কলগার্ল উল্লেখ করে গোলজার হোসেনের ছেলে সহিদ মিয়া (৪০) ও সূর্য মিয়ার ছেলে আরিফুল ইসলাম (৩০) কে প্রধান ও অজ্ঞাত পাঁচ-ছয়জনকে আসামী করে ১১ ফেব্রুয়ারী ২০২৪ ইং একটি নিয়মিত মামলা রুজু হয়। মামলা নং ০৫। মামলার সূত্র ধরে গত শনিবার ১০ ফেব্রুয়ারী রাতে উক্ত কলগার্ল মনি আক্তার ও তার স্বামী হামিদুল ইসলামকে তার বাড়ি থেকে গ্রেফতার করে আজ রবিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করেন রাজারহাট থানা পুলিশ। বাকী অপর আসামি পলাতক রয়েছে।
রাজারহাট থানার ওসি তদন্ত ওয়াহেদুল ইসলাম বলেন কলগার্ল কর্তৃক ডেকে এনে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের মুল হোতা মনি আক্তার ও তার স্বামী হামিদুল ইসলামকে আটক করে জেল হাজতে পাঠিয়েছি এবং অপর পলাতক আসামী দ্রুত গ্রেফতারের অভিযান অব্যহত আছে।
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…
ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।
প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…
This website uses cookies.