Header Premium (728×90)

অপরাধ

দুবাই প্রবাসীর স্বর্ন আত্মসাৎ করে নিলো মহাধূর্ত প্রতারক মিলন

স্টাফ রিপোর্টার জিহাদ হোসেন:স্কুল শিক্ষার্থীকে শ্লিতাহানির ঘটনায় কান ধরে উঠবস করা সেই মিলনের বিরুদ্ধে এবার বিদেশ স্বর্ন এনে আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ফতুল্লা থানা গেইটে ঘটেছে মারামারি মতো ঘটনা। যা থানা পুলিশ পর্যন্ত গড়িয়েছে। তবুও মিলন স্বর্ন ফেরৎ দেয়নি দুবাই প্রবাসীর। স্থানীয় মহল সহ থানা পুলিশ একাধিকবার বৈঠক করেও কোন সুরাহা করতে পারেনি।জানা যায়, মহাধূর্ত মিলন দুবাই গিয়েছিলো। সেখানে থেকে দেশে ফিরে আসার সময় ঢাকা জেলার সূত্রাপুর থানার দুবাই প্রবাসী খোকন গাজী(৪৮) মিলনের নিকট নিজ পরিবারের জন্য বেশ কিছু কসমেটিক্স, ব্যবহৃত জিনিষপত্র সহ ১০০ গ্রাম ওজনের স্বর্নালংকার দেয়। মিলন দেশে ফিরে এলে দুবাই প্রবাসীর ছোট ভাই খোরশেদ গাজী(৩৮) ৭ জানুয়ারী ফতুল্লা রেলস্টেশনে এসে তার ভাইয়ের পাঠানো দেওয়া মালামাল চায়। এ সময় মিলন কসমেটিক্স সহ ব্যবহৃত জিনিষপত্র ফেরৎ দিলেও স্বর্নালংকার ফেরৎ না দিয়ে দু-একদিন পরে দিবে বলে তাকে বিদায় করে দেয়। এরপর পুনরায় সে আসলে তাকে স্বর্ন ফেরৎ না দিয়ে নানা অসংলগ্ন কথাবার্তা বলে এবং নানা ভয়ভীতি প্রদর্শন করে বিদায় করে দেয়। এঘটনায় থানায় দুবাই প্রবাসীর ছোট ভাই বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দেয়।
অভিযোগের ভিত্তিতে থানায় উভয় পক্ষকে ডেকে ও আনা হয়। সেদিন আরো একটি তারিখ দিয়ে উভয় পক্ষকে বিদায় দেয়া হলে থানা গেইটে উভয় গ্রুপের লোকজন মারামারিতে লিপ্ত হয়। এ ঘটনা পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। সর্বশেষ শুক্রবার রাতেও এনিয়ে থানায় বসা হলেও কোন সুরাহা হয়নি। আবারো একটি সময় দেয়া হয়েছে বলে থানার একটি সূত্র নিশ্চিত করেছে।স্থানীয় একাধিক সূত্র মতে, মিলনের তেমন কোন ব্যবসা না থাকলেও সে মালদ্বীপ, দুবাই সহ বিভিন্ন দেশে ঘুরে বেড়ারলয়।তার মূল ব্যবসাটাই হচ্ছে প্রবাসীদের অর্থ স্বর্নালংকার আত্মসাৎ করা। স্থানীয়দের ধারনা সে স্বর্ন চোরাকারবারী ও হুন্ডি ব্যবসার সাথে জড়িত। সূত্র মতে ২০১৭ সালে এক স্কুল ছাত্রী কে শ্লিতাহানির ঘটনায় মিলন কে ফতুল্লা রেল স্টেশন প্লাটফর্মে প্রকাশ্যে কানধরে উঠবস করানোর হয়। সরকারদলীয় বিভিন্ন নেতাদের সাথে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে সাধারন মানুষের সাথে প্রতারনা সহ এলাকায় গড়ে তুলেছে কিশোর গ্যাং বাহিনী। এমনকি ২০২১ সালে ইউপি নির্বাচনে সে ফতুল্লা ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে নির্বাচন করেছিলো। যা সে সময়ে স্থানীয় সর্বমহলে হাসির খোড়াক জুটিয়েছিলো।নির্বাচনের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের সাথে প্রতারণা করা এবং একই সাথে সে হুন্ডি ব্যবসার সাথে জড়িত বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

Md Akash Hossain

Recent Posts

সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক এমপি কামারুল

কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. কামারুল আরেফিনের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের…

12 minutes ago

তিথির বিশেষ বিন্যাসে দুই দিনে পালিত হচ্ছে মহাসপ্তমী

বাংলা পঞ্জিকার তিথির বিশেষ বিন্যাসে এবার দুই দিনে পড়েছে মহাসপ্তমী। রবিবার সূর্যোদয়ের পরও সপ্তমী তিথি…

32 minutes ago

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ

বন্ড সুবিধায় আমদানি করা কাঁচামাল ও যন্ত্রপাতি স্থানীয় বাজারে বিক্রির মাধ্যমে মেসার্স উইলিয়ামস সোয়েটার্স লিমিটেড…

50 minutes ago

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মালিকসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজারের উখিয়ায় অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় টুপটুপ রিসোর্টের মালিক মো. তানভীরসহ ২৩ জনের বিরুদ্ধে…

54 minutes ago

কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: নিখোঁজ যশোরের নাহিদুর ও তার পরিবার

ছুটি কাটাতে কক্সবাজারের ইনানীতে গিয়ে রিসোর্টে অগ্নিকাণ্ডের পর থেকে নিখোঁজ যশোরের মণিরামপুরের নাহিদুর রহমান, তার…

1 hour ago

বিদেশি আগ্রাসনের কাছে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়েছেন, তার দেশ বিদেশি আগ্রাসনের কাছে মাথা নত করবে না।…

2 hours ago

This website uses cookies.