Header Premium (728×90)

অপরাধ

রাঙ্গুনিয়ায় র‍্যাবের অভিযানে দুটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার দুইজন

মুবিনুল ইসলাম চট্টগ্রাম ব্যুরো প্রধান: রাঙ্গুনিয়ায় দুটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৭। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে উপজেলার পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলেন একই ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া চীপছড়ি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো. রোকন (৪১) ও কক্সবাজারের টেকনাফ উত্তর নয়াপাড়া গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মো. সিরাজুল হক (৩২)।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদে তাদের গ্রেফতার করার পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী দেশীয় তৈরি দুটি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উদ্দেশ্য করে অপরাধ সংঘটনের জন্য দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি, আগ্নেয়াস্ত্র বিক্রয়সহ নানাবিধ অপরাধ কর্মকান্ড পরিচালনায় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আসছিল।

গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র এবং জব্দকৃত সরঞ্জামাদি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান জানান, গ্রেফতারকৃতদের মধ্যে রোকনের বিরুদ্ধে ইতিপূর্বে অস্ত্র ও ডাকাতির দুটি মামলা রয়েছে। এছাড়া সিরাজুলের বিরুদ্ধেও কক্সবাজারে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

editor

Recent Posts

গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক কারবারিদের হামলা, আহত ২

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে একদল মাদক কারবারি। ইয়াবাসহ আটক…

8 minutes ago

নোবিপ্রবির পুরো ক্যাম্পাস সৌরবিদ্যুৎ চালুর পরিকল্পনা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এবং বিদ্যুৎ খাতের ব্যয় সাশ্রয়…

11 minutes ago

প্রতি তিন মাস পর বৃক্ষরোপণ কর্মসূচির তথ্য নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রোপিত চারাগাছ বাঁচিয়ে রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন…

30 minutes ago

মোহাম্মদপুরে দুই গ্রুপের গোলাগুলি, গুলিবিদ্ধ একজন

রাজধানীর মোহাম্মদপুরে স্থানীয় সাব্বির গ্রুপের সঙ্গে অন্য একটি গ্রুপের গোলাগুলির ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার…

33 minutes ago

কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শনকালে রাষ্ট্রপতি কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানো এবং বিজ্ঞানীদের কাজের পরিবেশ…

48 minutes ago

নিউইয়র্কের টাইমস স্কোয়ারে প্রবাসী বাঙালির জমজমাট দুর্গোৎসব

নিউইয়র্কের টাইমস স্কোয়ারে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে দুই দিনব্যাপী পালিত হলো দ্বিতীয় 'টাইমস স্কোয়ার দুর্গা…

50 minutes ago

This website uses cookies.