Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

শেরপুরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ার শেরপুরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

শেরপুর উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশ সুুপার সুদীপ কুমার চক্রবর্তী, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, শেরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাজীদ হাসান সিদ্দিকী, উপজেলা নির্বাচন কর্মকর্তা এএসএম জাকির হোসেন অন্যান্যরা।

কর্মশালায় জেলা প্রশাসক উপজেলার সকল প্রিসাইডিং অফিসার ও ভোটগ্রহনকারী সকল কর্মকর্তাদের উদ্দেশ্যে তাদের কর্মপদ্ধতি, অর্পিত দায়িত্ব ও ক্ষমতাবলী এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন

editor

Recent Posts

রাজধানীর ছয় রুটে একক কোম্পানির বাস চালুর সিদ্ধান্ত

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং যানজট কমাতে ছয়টি রুটে একক কোম্পানির অধীনে বাস চালানোর সিদ্ধান্ত…

7 minutes ago

নেত্রকোনায় দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান নিহত

নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির নামের এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে…

30 minutes ago

রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুতিদের ২০ হামলায় নিহত ১৭

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১ অক্টোবরের পর থেকে ২০ বার হামলা…

46 minutes ago

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ৩ শিশু ও শিক্ষক

যুক্তরাষ্ট্রের ওরেগনের একটি প্রাথমিক স্কুলে বন্দুকধারীর হামলায় তিন শিশু ও এক শিক্ষক নিহত হয়েছেন। ঘটনায়…

1 hour ago

ফ্রান্সে মূল্যস্ফীতি ৩.১%, এক বছরে জ্বালানির দাম বেড়েছে ২১.৩ শতাংশ

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে সেপ্টেম্বরে ফ্রান্সে বার্ষিক ভোক্তা মূল্যস্ফীতি বেড়ে ৩.১ শতাংশে দাঁড়িয়েছে, যা আগস্টে ছিল…

1 hour ago

আইএমএফের নতুন ঋণ পেতে যেসব শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে

বাংলাদেশের জন্য প্রস্তাবিত ৪৫০ থেকে ৫০০ কোটি ডলারের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনায় রাজস্ব আহরণ…

2 hours ago

This website uses cookies.