Header Premium (728×90)

অপরাধ

বিয়ে করেও বাঁচতে পারল না কুমারখালীর রেখা!

মো: আকাশ হোসেন কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়া পৌরসভার হাউজিং ই-ব্লক এলাকায় ভাগার থেকে গতকাল (৬ ডিসেম্বর) সন্ধ্যায় কম্বলে মোড়ানো অবস্থায় রেখা খাতুন (১৮) নামে এক কলেজ ছাত্রী মরদেহ উদ্ধার করে মডেল থানা পুলিশ। প্রেম করে দু-পরিবারের সম্মতিতে গত মাসের ১৮ নভেম্বর বিয়ে হয় সাতক্ষীরার হাফিজুর রহমানের সাথে রেখার। বিয়ের ১৯ দিনের মাথায় রেখাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে দাবি তার পরিবারের।

কুষ্টিয়ার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যার পর ফেলে রেখে যাই খুনিরা। তবে এটি একটি হত্যাকাণ্ড।

নিহত রেখা কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বাখই গ্রামের আব্দুর রহিমের ছোটো মেয়ে কুমারখালী মহিলা কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী।

নিহত রেখার বাবা আব্দুর রহিম বলেন, বুধবার সকাল ৯টায় কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় রেখা বিকেল গড়িয়ে গেলেও বাড়িতে না আসায় আত্নীয় স্বজনদের বাড়িতেও খোঁজ করে পাওয়া যাইনি। সন্ধ্যায় জানতে পারেন হাউজিং এলাকায় কম্বলে মোড়ানো অবস্থায় রেখার লাশ পাওয়া গেছে। পড়ে সদর হাসপাতালের মর্গে থেকে তার মেয়ের লাশ তিনি সনাক্ত করেন।

আব্দুর রহিম আরও বলেন, প্রেমের বিয়েতে রাজি ছিলেন না তার বড় জামাই আওলাদ তার পরেও পরিবারের সিদ্ধান্তে বিয়ে দেওয়া হলে বড় জামাই খুব রাগান্বিত হয়ে রেখাকে বকাঝকা করে। এখন কিসের থেকে কি হয়ে গেল আল্লাহ ভালো জানেন।

এবিষয়ে কথা হয় নিহতের দুলাভাই অভিযুক্ত আওলাদ হোসেনের সাথে তিনি বলেন, রেখা ফোনে মেহেদী ও হাফিজুরসহ বিভিন্ন ছেলেদের সাথে কথা বলতো বলে আমি রাগারাগী করতাম। এছাড়া ওর বিয়ের বিপক্ষে বা বিরোধিতা করেছি এমন অভিযোগ সঠিক নয় বলে দাবি তার।

কুষ্টিয়া মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক আলমগীর হোসেন জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে যে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই ঘটনার আসল কারণ জানা যাবে।

কুষ্টিয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহেল রানা বলেন, বুধবার রাতে হাউজিং এলাকায় কম্বল মোড়ানো এক নারীর মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ। এটি একটি হত্যাকান্ড। এঘটনায় এখনও কেউ অভিযোগ দেইনি। তবে যারাই এই হত্যাকান্ডের সাথে জড়িত থাক তাদের গ্রেফতার করা হবে।

editor

Recent Posts

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ৩ শিশু ও শিক্ষক

যুক্তরাষ্ট্রের ওরেগনের একটি প্রাথমিক স্কুলে বন্দুকধারীর হামলায় তিন শিশু ও এক শিক্ষক নিহত হয়েছেন। ঘটনায়…

1 minute ago

ফ্রান্সে মূল্যস্ফীতি ৩.১%, এক বছরে জ্বালানির দাম বেড়েছে ২১.৩ শতাংশ

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে সেপ্টেম্বরে ফ্রান্সে বার্ষিক ভোক্তা মূল্যস্ফীতি বেড়ে ৩.১ শতাংশে দাঁড়িয়েছে, যা আগস্টে ছিল…

19 minutes ago

আইএমএফের নতুন ঋণ পেতে যেসব শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে

বাংলাদেশের জন্য প্রস্তাবিত ৪৫০ থেকে ৫০০ কোটি ডলারের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনায় রাজস্ব আহরণ…

1 hour ago

চুল টেনে ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস, খেলা হবে না এল ক্লাসিকো

প্রতিপক্ষের খেলোয়াড়ের চুল টানা এবং ম্যাচ কর্মকর্তাদের সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর অপরাধে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন…

1 hour ago

শারদীয় দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু

শারদীয় দুর্গাপূজা ও অন্যান্য ধর্মীয় উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু হয়েছে।…

1 hour ago

আজ ছোট পর্দায় বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচটি আজ বেলা ১১টায় সরাসরি সম্প্রচার…

2 hours ago

This website uses cookies.