Header Premium (728×90)

ভুক্তভোগী আব্দুল হাই সিদ্দিকীকে লাঞ্ছিতের ঘটনায় থানায় অভিযোগ

হীমেল কুমার মিত্রঃ
কুড়িগ্রামে সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে এক সহকারী শিক্ষকের ওপর চড়াও ও লাঞ্ছিত করার অভিযোগ এনে অভিভাবকদের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

স্কুল কর্তৃপক্ষ কয়েকজন ছাত্রের ভর্তি বাতিল করা নিয়ে ঘটনার সূত্রপাত হয় বলে জানা গেছে।

(২২ জানুয়ারি) রবিবার বিকেলে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল হাই সিদ্দিকী ৪ জন অভিভাবকের নামে এ অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট ভর্তি বাতিলের বিষয়টি জানতে চান এবং প্রধান শিক্ষকের হাতে পুনর্বিবেচনার আবেদন জমা দেন। এরই মধ্যে মাসুদ রানা নামের এক অভিভাবকের সঙ্গে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল হাই সিদ্দিকীর কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে অভিভাবক মাসুদ রানা, রুমন মিয়া, আমিনুর রহমান ও বিদ্যুৎসহ বেশ কয়েকজন অভিভাবক ওই শিক্ষকের ওপর চড়াও হন। একপর্যায়ে তাকে ধাক্কা মেরে রুমের এক কোণায় নিয়ে যান এবং কিল-ঘুষি মারেন।

উক্ত ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের শাস্তির দাবি জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াসমিন আরা হক।

অভিভাবকরা জানান, তাদের সন্তানদের ভর্তি বাতিলের বিষয়টি পুনর্বিবেচনার জন্য তারা প্রধান শিক্ষকের নিকট আবেদন জমা দিতে যান। এ সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সহকারী শিক্ষক মো. আব্দুল হাই সরকারের সঙ্গে অভিভাবক মাসুদ রানার বিতর্ক হয়। এতে উত্তেজিত হয়ে তর্কাতর্কির ঘটনা ঘটে। পরে অন্যান্য শিক্ষকরা উত্তেজিত হলে অভিভাবক মাসুদ রানাকে প্রধান শিক্ষকের কক্ষ থেকে বের করে দেয়া হয়। মাসুদ রানা জেলা বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক।

ভুক্তভোগী শিক্ষক মো. আব্দুল হাই সিদ্দিকী জানান, ‘নিয়মানুযায়ী একাধিক আবেদনের কারণে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়। এ বিষয়টি নিয়ে কথা বলতে গেলে মাসুদ রানা আমার ওপর চড়াও হন এবং কিলঘুষি মারেন। আমি থানায় অভিযোগ দিয়েছি। আমি বিচার চাই।’

এ বিষয়ে অভিযুক্ত মাসুদ রানা জানান, লটারিতে তালিকায় থাকায় আমার সন্তানকে গত ২২ ডিসেম্বর কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি করালে তারা ২৮ ডিসেম্বর সে ভর্তি বাতিল করে। ভর্তি পুনর্বিবেচনার আবেদন দিতে এলে অন্যান্য অভিভাবকদের মতো ওই শিক্ষকের সঙ্গে আমার কথা কাটাকাটির ঘটনা ঘটে। এখানে হাতাহাতির কোনো ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে লটারির মাধ্যমে ছাত্র ভর্তির ফলাফল প্রকাশ করা হয়। বিদ্যালয়ের ঘোষিত তারিখ অনুযায়ী ডিসেম্বরের ১৮ থেকে ২০ তারিখ পর্যন্ত ছাত্র ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর ভর্তিকৃত ছাত্রদের নামে একাধিক আবেদন করায় অভিযোগে গত ২৮ ডিসেম্বর ৪২ জন শিক্ষার্থীও ভর্তি বাতিল করে।

স্কুল কর্তৃপক্ষ কয়েকজন ছাত্রের ভর্তি বাতিল করা নিয়ে ঘটনার সূত্রপাত হয় বলে জানা গেছে।

editor

Recent Posts

পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির, মুখোমুখি আপ ও বিরোধীরা

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের রেশ কাটতে না কাটতেই এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজট সিং…

5 hours ago

ন্যাশনাল ফাইন্যান্স পিএলসি-এর নতুন চেয়ারম্যান কাজী আহসান, ভাইস চেয়ারম্যান রিজওয়ান

ন্যাশনাল ফাইন্যান্স পিএলসি-এর পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে স্বতন্ত্র পরিচালক কাজী আহসান খলিল এবং ভাইস…

6 hours ago

‘শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ কে দিয়েছিল?’ অমিত শাহের কাছে জবাব চাইলেন

ভারতে প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে…

6 hours ago

ফেরদৌস-শাওনসহ ২৮ সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে উসকানি এবং সহযোগিতার অভিযোগে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ…

6 hours ago

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির চেষ্টা করছে সিরিয়া

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন, তার সরকার ইসরায়েলের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তিতে পৌঁছাতে সক্রিয়ভাবে কাজ…

6 hours ago

নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতালের দেওয়ালে বাস, নিহত ১

রাজধানীর বিমানবন্দর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ফটকের পাশের দেওয়ালে ধাক্কা দিয়েছে পরিস্থান পরিবহনের…

6 hours ago

This website uses cookies.