Header Premium (728×90)

অপরাধ

তালিকাভুক্ত সন্ত্রাসী পিচ্চি মিজান ফের বেপরোয়া মাসদাইরে গার্মেন্টস কর্মীকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জ ফতুল্লার মাসদাইর এলাকায় চিহ্নিত ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মিজান ওরফে পিচ্চি মিজান বাহিনীর হামলার শিকার হয়েছে এক গার্মেন্টস কর্মী। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে সদর উপজেলার মাসদাইর পাকাপুল এলাকায় সোলেমান(২৭) নামের এক গার্মেন্টস কর্মীকে কুপিয়ে জখম করেছে সক্রিয় ছিনতাই চক্রের সদস্যরা। এ বিষয়ে আহত সোলেমান ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, হামলার শিকার গার্মেন্টস কর্মী বিসিকের নিজ কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মাসদাইর পকাপুলের সামনে আসলে উৎ পেতে থাকা ছিনতাইকারিরা সোলেমানকে(হামলার শিকার গার্মেন্টস কর্মী) রাস্তা আটকে দাড়াতে বলেন। পরে কৌশলে পাশের একটি খালি মাঠে নিয়ে তার সাথে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তাই চিৎকার করে উঠে ভুক্তভোগী। ফলে ক্ষিপ্ত হয়ে ছিনতাইকারিদের সাথে থাকা দেশীও অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন।পরে আশপাশের সাধারন মানুষের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ছিনতাইকারিরা । পরে উপস্থিত জনতা আহত সোলেমানকে উদ্ধার করে শহরের ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়।
ভুক্তভোগী সোলেমানের মামা আবুল হোসেন বলেন, সোলেমান ফতুল্লার বিসিকের একটি নিট পোশাক কারখানায় কাজ করেন। গতকাল সপ্তাহের বিল নিয়ে বাড়ি ফেরার সময় ছিনতাইকারীদের কবলে পরেন। বাঁচার জন্য চিৎকার করেন । তাই হত্যা করার চেষ্টা করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক দোকান মালিক নিশ্চিত করেন ঘটনার সাথে জড়িত সকলকে। পরে তার দোকানের পেছনে থাকা(মাঠে প্রবেশের) সিসি ক্যামেরায় দেখা যায় স্থানীয় সন্ত্রাসী মিজান ওরফে পিচ্চি মিজান ও তার বাহিনী চিত্র। ছিনতাই চক্রে মিজান ছাড়াও, আফজল, আদর, ইমতিয়াজ, রানা, সাকিব, সেলিম, আজিম ছাড়াও বেশ কয়েকজন সংবদ্ধ সক্রিয় ছিনতাই চক্রের সদস্য উপস্থিত ছিলেন।
এ বিষয় ঘটনাস্থলে তদন্তের জন্য আসা ফতুল্লা মডেল থানার এস, আই আজিম বলেন, আমি ঘটনাস্থলে এসেছি। হামলার ঘটনা ঘটেছে। আহত সোলেমান হাসতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। এখনো তদন্ত চলমান রয়েছে।
সূত্র বলছে, মিজান ওরফে পিচ্চি মিজান পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী। তার নামে জেলার বিভিন্ন থানা বেশ কয়েকটি মামলা রয়েছে। এর মধে, চুরি, ছিনতাই, অস্ত্র, মাদক, ডাকাতি, হত্যা চেষ্টা, জমি দখলসহ বিভিন্ন মামলা রয়েছে।

editor

Recent Posts

ইশরাকের পদত্যাগের পরপরই ঘুণ্টিঘরে যৌথ মাদক অভিযান, আটক একাধিক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের অব্যাহতি ঘোষণার পর রাজধানীর ঘুণ্টিঘর এলাকায় ডিএনসি ও এসআরবি…

12 minutes ago

সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি ধর্মীয় পরিচয়ের…

31 minutes ago

মণিপুরে নতুন করে সহিংসতা, পৃথক ঘটনায় নিহত ৪

ভারতের মণিপুরে নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন। রাজ্যের ইম্ফলসহ বিভিন্ন এলাকায়…

34 minutes ago

সহিংসতা ও লুটপাটের জেরে ফ্রান্সের বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সে চলমান সহিংস বিক্ষোভ, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় প্যারিস, লিওঁ ও নিসসহ বিভিন্ন শহরে আংশিক…

49 minutes ago

আনভীর স্টেডিয়ামের প্রস্তুতিতে সন্তুষ্ট বিসিবির প্রতিনিধিদল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ সামনে রেখে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়াম…

1 hour ago

অ্যান কারসনের প্রবন্ধ: পৃষ্ঠারা যখন প্রেম করে

সাহিত্যে নোবেল বিজয়ী অ্যান কারসনের ‘ইরোস দ্য বিটারসুইট’ বইয়ের ‘মাই পেইজ মেইকস লাভ’ প্রবন্ধটির বাংলা…

1 hour ago

This website uses cookies.