জান্নাতুল ফাহিমা তানহা,
নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম সার্বিক দিক-নির্দেশনায় এবং সীতাকুন্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মহিনুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত ধারাবাহিক গোয়েন্দা তৎপরতা ও নিবিড় অভিযানের মাধ্যমে চট্টগ্রামের ব্যাংকের ১৭ লক্ষ টাকা চুরির ঘটনার মূলহোতা পলাতক নিরাপত্তা প্রহরী আইয়ুব আলী (৫৬) কে রংপুর জেলা থেকে গ্রেফতার করা হয়েছে।
একই সঙ্গে তার হেফাজত থেকে ১৪,৮৪,৮২৮ (চৌদ্দ লক্ষ চুরাশি হাজার আটশত আটাশ) টাকা, ব্যবহৃত মোবাইল ফোন এবং ঘটনার সময় পরিহিত প্যান্ট ও শার্ট জব্দ করা হয়েছে।
গত ২৪ জুন বুধবার দুপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, চকবাজার শাখার অধীন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম “আইআইইউসি” ফি কালেকশন এটিএম বুথের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাময়িক সময়ের জন্য বুথ তালাবদ্ধ রেখে বাইরে যান, সেই সুযোগে নিরাপত্তা প্রহরী আইয়ুব আলী পূর্ব পরিকল্পিত ভাবে তৈরি করা নকল চাবি ব্যবহার করে বুথে প্রবেশ করে ক্যাশ ড্রয়ার থেকে ১৭ লক্ষ টাকা নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে, পরবর্তীতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফিরে এসে অর্থ অনুপস্থিত দেখতে পেলে বিষয়টি পুলিশকে অবহিত করেন।
ঘটনার সংবাদ পাওয়ার পরপরই সীতাকুন্ড মডেল থানা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, প্রযুক্তি নির্ভর অনুসন্ধান, মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং আন্তঃজেলা সমন্বিত অভিযানের মাধ্যমে আসামির গতিবিধি পর্যবেক্ষণ করা হয়।
তদন্তের ১ পর্যায়ে জানা যায়, গ্রেফতার এড়াতে আসামি একাধিকবার অবস্থান পরিবর্তন করে কক্সবাজার ও পরবর্তীতে রংপুরে আত্মগোপন করে, সম্ভাব্য অবস্থান গুলোতে একের পর ১ অভিযান পরিচালনা এবং প্রযুক্তিগত তথ্যের সফল ব্যবহারের মাধ্যমে রংপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি আইয়ুব আলী (৫৬), পিতা: ছাবির আহাম্মদ, মাতা: মরিয়ম বেগম; ঠিকানা: বৈদ্যেরঘোনা, জাদিপাহাড় রোড, ৮নং ওয়ার্ড, কক্সবাজার সদর।
তিনি প্রায় দেড় বছর ধরে সংশ্লিষ্ট এটিএম বুথে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে, এ ঘটনায় সীতাকুন্ড থানার মামলা নং-৫৬, তারিখ ২৬/০৬/২০২৬, ধারা ৪৬১/৩৮১, পেনাল কোড, ১৮৬০ অনুযায়ী তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতকল্পে পেশাদারিত্ব, প্রযুক্তি নির্ভর তদন্ত এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
দেশে সন্ত্রাস ও অরাজক পরিস্থিতি তৈরির মাধ্যমে বর্তমান সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে…
ঢাকার শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার দীর্ঘ নতুন উড়াল রেলপথ নির্মাণের উদ্যোগ নিয়েছে রেলপথ…
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু…
ভোলার মনপুরা উপজেলার ফরহাদ (২৪) নামে এক যুবক চট্টগ্রাম যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন। গত ১১…
আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন,…
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মন্তব্য করেছেন যে, কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে শুধু রাজনৈতিক…
This website uses cookies.