Header Premium (728×90)

অপরাধ

ঢাকা উত্তর এর ডিবির বিশেষ অভিযানে ইয়াবা সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফখরুল আলম সাজু

ঢাকা জেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ২৬৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি উত্তর এর পুলিশ।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় পরিচালিত এসব অভিযানে নেতৃত্ব দেন ডিবি উত্তর এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।

পুলিশ জানান, ১ জুন রাত ৯টা ৩০ মিনিটে আশুলিয়া থানার উত্তর গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে এসআই আরিফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ মোঃ শামীম ওরফে এখলাছ (২৮) নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন, এ সময় তার কাছ থেকে ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার মূল্য ১৯ হাজার ৫০০ টাকা।

গ্রেফতারকৃত শামীম ঝিনাইদহ জেলা সদর উপজেলার কোলা গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে আশুলিয়ার জামগড়া এলাকায় ভাসমান ভাবে বসবাস করতেন।

অন্যদিকে একই দিন রাত ১১টা ৩০ মিনিটে সাভার থানার তালবাগ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন এসআই মোঃ জুয়েল মিয়া, এ সময় মোঃ শহিদুল ইসলাম (৩৮) নামে ১ মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়, উদ্ধারকৃত ইয়াবার মূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

২ জুন ভোর ৪টা ১০ মিনিটে ধামরাই থানার কালামপুর এলাকায় এসআই মোঃ নাফিউল ইসলাম পিপিএমের নেতৃত্বে পরিচালিত আরেক অভিযানে মোঃ আছলাম হোসেন (২৩) ও মোঃ বিল্লাল হেসেন (৩৮) নামে ২ মাদক ব্যবসায়ীকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়, উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৬৫ হাজার টাকা।

পুলিশ আরও জানান, গ্রেফতারকৃত শামীম ওরফে এখলাছের বিরুদ্ধে পূর্বে ৩টি মাদক মামলা রয়েছে,
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

editor

Recent Posts

সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে ২২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই…

11 hours ago

৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও দ্বৈত কণ্ঠে গান গাইলেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ…

11 hours ago

তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশে একটি পর্যটকবাহী বাস ও উদ্ধার কাজে ব্যবহৃত টো ট্রাকের সংঘর্ষে অন্তত…

11 hours ago

পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ, হাসপাতালের সেবার মানোন্নয়ন ও অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ…

11 hours ago

জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে পাঁচ ব্যাটার পেয়েছেন সেঞ্চুরির দেখা। ঢাকা, চট্টগ্রাম ও…

11 hours ago

দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে

১০ অক্টোবরের দিল্লির রাজপথের দৃশ্য থেকে পরিষ্কার যে, বিজেপি সরকার জনগণের ভিন্নমতের প্রতি চরম আতঙ্কিত।…

11 hours ago

This website uses cookies.