Header Premium (728×90)

অপরাধ

ইয়াবা সহ গ্রেফতার ৩ পুলিশ সদস্য কারাগারে

ফখরুল আলম সাজু

চট্টগ্রামে ৯৩ পিস ইয়াবা সহ ৩ পুলিশ কনস্টেবলকে আটক করা হয়েছে।

৯ এপ্রিল বৃহস্পতিবার বিকালে নগরীর খুলশী থানাধীন ফয়সলেকের রূপসী বাংলা আবাসিক হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়।

১০ এপ্রিল শুক্রবার তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, সেই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- ভোলা জেলার মো. ফরহাদ হোসেন, ঢাকা জেলার কামরুল ইসলাম ও মো. জিহাদ হোসেন, গ্রেফতার ৩ জনই দামপাড়া পুলিশ লাইনসে বিশেষায়িত ফোর্স (এসএএফ) হিসেবে কর্মরত ছিলেন, এরই মধ্যে অভিযুক্তদের বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র জানা যায়, ৯ এপ্রিল বৃহস্পতিবার বিকালে সময় কাটানোর জন্য ফয়সলেকের রূপসী বাংলা আবাসিক হোটেলে যান ৩ পুলিশ সদস্য, এ সময় হোটেল বয় আবদুল হালিমকে ১টি সিগারেটের প্যাকেট রাখতে দেন তারা, সন্দেহ হওয়ায় বিষয়টি হোটেলের ম্যানেজারকে জানান হালিম, ঘটনা শুনে পুলিশ সদস্যদের বের করে দিতে বলেন হোটেলের ম্যানেজার, হোটেল বয়ের কথায় পুলিশ সদস্যরা বের হয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাদের আটক করেন।

এ সময় সিগারেটের প্যাকেটটি রূপসী বাংলা হোটেলের পেছনে ফেলে দেয় পুলিশ সদস্য কামরুল, সেখান থেকে প্যাকেটটি উদ্ধার করেন স্থানীয়রা, প্যাকেটের ভিতর ইয়াবা দেখে হোটেল সংলগ্ন আকবর শাহ থানার পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়, সেখান থেকে উদ্ধার করে পুলিশ সদস্যদের ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়, পরে তাদের খুলশী থানায় নিয়ে যায় পুলিশ।

খুলশী থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, ইয়াবা সহ ৩ পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।

এ ঘটনায় থানার এসআই জালাল বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেছেন, সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের কোর্টে প্রেরণ করা হয়েছে।

এ প্রসঙ্গে সিএমপির ডিসি (উত্তর) আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আইনশৃঙ্খলা বহির্ভূত কাজে সম্পৃক্ত থাকায় ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, ফৌজদারি অপরাধে অভিযুক্ত হওয়ায় তাদের বরখাস্ত করা হয়েছে।

editor

Recent Posts

বিচ্ছেদের পর প্রকৃতির সান্নিধ্যে শেহতাজ, ভাইরাল নতুন ছবি

সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসানের সঙ্গে দাম্পত্য সম্পর্কের ইতি টানার পর প্রথমবারের মতো প্রকৃতির মাঝে…

10 minutes ago

বগুড়ায় সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে সাশ্রয়ের মুখ দেখছেন কৃষকরা

বগুড়ার সারিয়াকান্দিসহ চরাঞ্চলে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্প ব্যবহারের ফলে কৃষকদের ডিজেল ও বিদ্যুৎ খরচ উল্লেখযোগ্য…

11 minutes ago

কক্সবাজারে ৬ শতাধিক হোটেল-মোটেলের মধ্যে অনুমোদন আছে মাত্র ৫০টির

কক্সবাজারে ৬ শতাধিক হোটেল-মোটেল ও রিসোর্টের মধ্যে মাত্র ৫০টির বৈধ অনুমোদন রয়েছে। প্রশাসনিক তদারকির অভাবে…

49 minutes ago

আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বাবর আজম

শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডিতে ৪৫ রানের ইনিংস খেলে আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ১৬ হাজার রানের…

1 hour ago

ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: প্রেস কর্মকর্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবরকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে…

2 hours ago

আবাসন ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে ইউরোপজুড়ে তীব্র ক্ষোভ, ছড়াচ্ছে বিক্ষোভ

আবাসনসংকট ও জীবনযাত্রার আকাশচুম্বী ব্যয়ের প্রতিবাদে স্পেন ও ফ্রান্সের পর এবার ইতালি ও পর্তুগালেও বিক্ষোভ…

2 hours ago

This website uses cookies.