স্টাফ রিপোর্টার
রংপুর:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অনলাইন জুয়া ও অবৈধ মোবাইল সিম বিক্রির সঙ্গে জড়িত ১টি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
আজ (১৯ মার্চ) বৃহস্পতিবার
দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ডিবি পুলিশ জানায়, গোয়েন্দা শাখার ১টি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানাধীন গোড়ল ইউনিয়নের মালগাড়া বগুড়াটারী এলাকায় অভিযান চালায়।
এ সময় মোবাইল ফোনে অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলার সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন গোড়ল ইউনিয়নের চাকলারহাট এলাকার কনক রায় (২৫), একই ইউনিয়নের মালগাড়া এলাকার নুরুজ্জামান (২৭) এবং আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের নামড়ীবাজার এলাকার সজিব চন্দ্র (২১)।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে জুয়া পরিচালনা ও অবৈধ লেনদেনের ব্যবহৃত ৬টি মোবাইল ফোন এবং ২৪টি অবৈধ সিম কার্ড উদ্ধার করে জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোনগুলোতে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ইনস্টল করা ছিল। এছাড়া সিম কার্ডগুলোর মাধ্যমে বিকাশ ও নগদ একাউন্ট ব্যবহার করে লেনদেন পরিচালনার প্রমাণ পাওয়া গেছে।
জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ সাদ আহম্মেদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ- ২০২৫ অনুযায়ী কালীগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে ২২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই…
দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও দ্বৈত কণ্ঠে গান গাইলেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ…
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশে একটি পর্যটকবাহী বাস ও উদ্ধার কাজে ব্যবহৃত টো ট্রাকের সংঘর্ষে অন্তত…
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ, হাসপাতালের সেবার মানোন্নয়ন ও অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ…
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে পাঁচ ব্যাটার পেয়েছেন সেঞ্চুরির দেখা। ঢাকা, চট্টগ্রাম ও…
১০ অক্টোবরের দিল্লির রাজপথের দৃশ্য থেকে পরিষ্কার যে, বিজেপি সরকার জনগণের ভিন্নমতের প্রতি চরম আতঙ্কিত।…
This website uses cookies.