Header Premium (728×90)

অপরাধ

ফুলগাজীর আমজাদ হাটে অস্ত্র প্রদর্শনকারী আইয়ুব আলী গ্রেফতার

ফখরুল আলম সাজু

ফেনী জেলা ফুলগাজী উপজেলার ৫ নং আমজাদহাট ইউনিয়ন এর দক্ষিন ধর্মপুরে অস্ত্র প্রদর্শনের অভিযোগে মো. আইয়ুব আলীকে গ্রেফতার করেছে ফুলগাজী থানা পুলিশ।

৮ মার্চ রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) যসমন্ত মজুমদার এর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে আমজাদহাট বাজার থেকে তাকে আটক করেন।

পুলিশ জানান, আইয়ুব আলী দীর্ঘদিন ধরে আমজাদহাট ইউনিয়ন এর দক্ষিণ ধর্মপুর এলাকায় মাদকাসক্ত, কয়েকদিন আগে দক্ষিণ ধর্মপুর এলাকায় প্রকাশ্যে দেশীয় অস্ত্র প্রদর্শনের ঘটনাও ঘটান তিনি,যা এলাকায় আতঙ্কের সৃষ্টি করে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, আইয়ুব আলীকে গ্রেফতারের জন্য পুলিশ দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিল, অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, ফুলগাজী উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ কঠোর অবস্থানে রয়েছে, কেউ সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এর ফুলগাজী উপজেলার ৫ নং আমজাদহাট ইউনিয়ন এর আহ্বায়ক আশরাফ আলী লিয়াকতবাদী বাদী হয়ে ফুলগাজী থানায় ৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

ওই মামলার ভিত্তিতেই আইয়ুব আলীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

editor

Recent Posts

বিএনপির মুখে জুলাই আর অন্তরে আওয়ামী লীগ: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, জুলাই অভ্যুত্থানের পর বিএনপি দ্বিচারিতার আশ্রয়…

7 minutes ago

বোরহানউদ্দিনে সবজি চাষ ও বাজারজাতকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ভোলার বোরহানউদ্দিনে বসতবাড়ির আঙিনায় সবজি চাষ ও বাজার সংযোগ বিষয়ে আলোর দিশারী সংস্থার উদ্যোগে আয়বর্ধনমূলক…

17 minutes ago

ঢাবি ক্যাম্পাসে গাড়িচাপায় ৭ শিক্ষার্থী আহত, চালক সহপাঠী আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে গাড়িচাপায় ৭ শিক্ষার্থী আহত হয়েছেন। অভিযুক্ত সাদমান সাকিব বিশ্ববিদ্যালয়ের…

44 minutes ago

উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় কোনো আপস নয়: কাতার আমির

আঞ্চলিক অস্থিরতা ও যুদ্ধের মধ্যে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপস করা হবে…

45 minutes ago

অক্টোবরের ১২ দিনে ১২৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা

চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনে দেশে ১২৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত…

54 minutes ago

স্ত্রীকে হত্যার পর ভারতে পালানোর সময় পিবিআইয়ের হাতে গ্রেপ্তার মজনু

সহকর্মীদের সঙ্গে মুঠোফোনে কথা বলায় স্ত্রী বীথি আক্তারকে শ্বাসরোধে হত্যার পর ভারতে পালানোর চেষ্টাকালে মজনু…

55 minutes ago

This website uses cookies.