স্টাফ রিপোর্টার রংপুর:
লালমনিরহাট জেলার হাতিবান্ধার ভেলাগুড়ী ইউনিয়নের পূর্ব কাদমা গ্রাম থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এস্কাফ ও গাঁজাসহ মশিউর রহমান (২২) নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব ১৩, গ্রেফতার মশিউর লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার ভেলাগুরি পূর্ব কাদমা এলাকার আইয়ুব আলীর ছেলে।
২৮ অক্টোবর মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।
র্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতার মশিউর রহমান দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে ফেনসিডিল, এস্কাফ, গাঁজা ইত্যাদি মাদকের কারবার করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতার ব্যক্তি ও জব্দ করা আলামত হাতিবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
র্যাব জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আজ (২৮ অক্টোবর) মঙ্গলবার সকাল ৮টায় র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুর এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হাতিবান্ধার ভেলাগুড়ী ইউনিয়নের পূর্ব কাদমা গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মাদক কারবারি মশিউর রহমানের বাড়িতে তল্লাশি পরিচালনা করেন। তল্লাশির সময় শয়নকক্ষের খাটের নিচ থেকে প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৬৩৭ বোতল এস্কাফ ও সোয়া ৪ কেজি গাঁজা জব্দ করা হয়। এসময় মাদক কারবারি মশিউর রহমানকে গ্রেফতার করা হয়।
ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করা আইনগতভাবে যৌতুক হিসেবে গণ্য হবে না বলে পর্যবেক্ষণ…
সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলার খবর পাওয়া গেছে। বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে…
সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে অজ্ঞাত বস্তু আঘাত করেছে। এর ফলে…
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নতুন করে হামলার হুমকির মুখে সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর…
বাংলাদেশে ঘুরতে এসে ল্যাপটপ ও ক্যামেরা হারানো জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার রাজশাহীতে তাঁর চুরি যাওয়া…
আইনশৃঙ্খলা, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়…
This website uses cookies.