Header Premium (728×90)

অপরাধ

মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার

মোঃ এমরুল ইসলাম
নরসিংদী জেলা প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদী থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, ০৭ অক্টোবর ২০২৫ তারিখ বিকাল ৫টা ৩০ মিনিট থেকে ০৮ অক্টোবর রাত ১২টা ৩০ মিনিট পর্যন্ত মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো. দুলাল আকন্দের নির্দেশে এসআই (নিঃ) মো. শহীদুর রহমান ও সঙ্গীয় ফোর্সরা অভিযান পরিচালনা করেন।

অভিযানে চালাকচর ইউনিয়নের হাফিজপুর মাইজের কান্দা শেখ বাড়ি মোড় এলাকায় জনৈক নুরুল হকের দোকানের সামনে থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সাইদুল ইসলাম (২৪), পিতা- সুরুজ মিয়া, মাতা- রুবিয়া, সাং- হাফিজপুর (নমির মোড়), থানা-মনোহরদী, জেলা-নরসিংদীকে গ্রেফতার করা হয়।

এই ঘটনায় মনোহরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা নং-০৭, তারিখ-০৭/১০/২০২৫ ইং দায়ের করা হয়েছে।

এছাড়া, এএসআই (নিঃ) মো. মাহমুদুল হক খান ও সঙ্গীয় ফোর্সরা বিশেষ অভিযানে শ্রীপুর থানার মামলা নং-২৭(৫)১৬, ধারা- বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সোহাগ রানা, পিতা- মৃত আজিজুল ইসলাম ওরফে আজিমুদ্দিন আজিম, থানা-মনোহরদী, জেলা-নরসিংদীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন।

পুলিশ জানায়, মাদক ও অপরাধ দমনে মনোহরদী থানা পুলিশের নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

saju

Recent Posts

বিশ্বকাপে ভিএআর সুবিধা পাওয়ার তালিকায় শীর্ষে মেক্সিকো

চলতি বিশ্বকাপে ভিএআর প্রযুক্তির সিদ্ধান্তের প্রভাব নিয়ে প্রকাশিত পরিসংখ্যানে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে মেক্সিকো। তালিকায়…

15 minutes ago

গর্ভধারণের প্রথম তিন মাস: কেন জরুরি আলট্রাসনোগ্রাম ও সচেতনতা

গর্ভাবস্থার প্রথম তিন মাস ভ্রূণের বিকাশের জন্য অত্যন্ত সংবেদনশীল সময়। এই সময়ে অবহেলা না করে…

29 minutes ago

মডেল মসজিদ নির্মাণে ব্যয় বৃদ্ধি ও অনিয়মের তদন্তে নির্দেশ

মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে ব্যয় বৃদ্ধি ও অনিয়মের অভিযোগ তদন্তে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হবে…

44 minutes ago

সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেকে নামিয়ে আনল সরকার

সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের মাসিক ব্যয় ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২৫ হাজার টাকা নির্ধারণ…

59 minutes ago

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ৭

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বৈরী আবহাওয়ার কবলে পড়ে কুতুবদিয়ার একটি ট্রলার ডুবে ৫ জেলের প্রাণহানি…

1 hour ago

কুতুবদিয়ায় গভীর সাগরে ট্রলারডুবি, ৪ জেলের মরদেহ উদ্ধার

বৈরী আবহাওয়ায় কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় চার জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।…

1 hour ago

This website uses cookies.