Header Premium (728×90)

অপরাধ

বগুড়ায় নিজ ঘর থেকে নারীর ঝুলে থাকা অর্ধগলিত মরদেহ উদ্ধার

মোঃ মকবুল হোসেন
স্টাফ রিপোর্টার:

বগুড়া শহরে তিনতলা বাড়ির একটি কক্ষ থেকে জান্নাতি আক্তার (২৫) নামে এক নারীর অর্ধগলিত ঝুলে থাকা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১১ টার দিকে শহরের চক ফরিদ এলাকায় এতিমখানা রোডের ওই ভবনে শয়ন কক্ষের দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করা হয়।

জান্নাতি আক্তার আদমদীঘি উপজেলার সান্তাহার লকু সিভিল কলোনি এলাকার মাজেদ হোসেনের মেয়ে। চকফরিদ এলাকার সোহেল রানার বাসায় তিনি ভাড়া থাকতেন।

বাড়ির মালিক জানিয়েছেন, প্রায় এক মাস আগে জান্নাতি আক্তার তার বাড়ির তিনতলায় একটি ইউনিট ভাড়া নেন। তবে কয়েকদিন ধরে তার দেখা মিলছিল না। তার কক্ষের দরজা ভেতর থেকে লাগানো ছিল।

বুধবার জান্নাতির ঘর থেকে পচা গন্ধ আসছিল এবং পচা রক্ত চুইয়ে চুইয়ে দরজার নিচে দিয়ে এসে গড়িয়ে পড়ছিল। পরে খবর দিলে পুলিশ এসে গলিত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, রাতে কক্ষের দরজা ভেঙ্গে জান্নাতির মরদেহ উদ্ধার করা হয়। দরজা ভেতর থেকে লাগানো ছিল। সয়ন কক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে প্যাঁচানো অবস্থায় মরদেহটি ঝুলে ছিল। ধারণা করা হচ্ছে, তিনি দুই তিন দিন আগেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ জন্য মরদেহে পচন শুরু হয়েছে।

সদর থানার ওসি হাসান বাসির জানান, জান্নাতির স্বামীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। তিনি তুরস্ক প্রবাসী বলে জানা গেছে। তবে কী কারনে তিনি আত্মহত্যা করছেন তা জানা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

saju

Recent Posts

নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…

14 seconds ago

বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…

3 minutes ago

সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…

6 minutes ago

আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আওয়ামী…

26 minutes ago

বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার

রাজধানীর বারিধারায় ফুটপাতে বিশ্রামরত নির্মাণ শ্রমিক মেহেদী হাসানকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় কিশোর চালক আজান…

30 minutes ago

সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই

নতুন ধারার রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করলেও অভ্যন্তরীণ কোন্দল, নেতৃত্বের দ্বন্দ্ব ও রাজনৈতিক কৌশলের…

42 minutes ago

This website uses cookies.