Header Premium (728×90)

অপরাধ

কেরানীগঞ্জে ১১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফখরুল আলম সাজু

রাজধানীর কেরানীগঞ্জ থেকে আনুমানিক ৩০ লক্ষ টাকা মূল্যমানের ১১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

র‌্যাব-১০ জানায়, গতকাল ৩১ আগস্ট ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি অভিযানিক দল কেরানীগঞ্জ মডেল থানাধীন গদারবাগ এলাকায় অভিযান চালায়। এ সময় মোঃ ইউনুস (৩৩) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৩৩ লাখ টাকা।

গ্রেফতারকৃত ইউনুসের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি গ্রামে হলেও তিনি দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জের গদারবাগ এলাকায় অবস্থান করে আসছিলেন। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি পেশাদার মাদক ব্যবসায়ী, বেশ কিছুদিন ধরে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন।

র‌্যাব-১০ জানিয়েছে, আটক কৃত ইউনুসের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের কর্মকর্তারা বলেন, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে প্রতিনিয়তই বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হচ্ছে। এ অভিযানে পেশাদার মাদক ব্যবসায়ীরা গ্রেফতার হওয়ায় মাদকের ভয়াল থাবা প্রতিরোধে ইতিবাচক প্রভাব পড়ছে।

saju

Recent Posts

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…

6 hours ago

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…

6 hours ago

ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…

7 hours ago

অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

7 hours ago

প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…

7 hours ago

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…

7 hours ago

This website uses cookies.