বালিয়াকান্দিতে ৭ লক্ষ টাকার চায়না দুয়ারী জাল জব্দের পর আগুনে ধ্বংস ॥ জেলেকে জরিমানা
মোঃ জাহিদুর রহিম মোল্লা রাজবাড়ী জেলা প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের মাশালিয়া বিলে অভিযান চালিয়ে প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ১৫শ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে। পরে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন। এসময় একজন জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করেছে।
শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত বালিয়াকান্দি থানা পুলিশ ও আনসার সদস্যদের সহায়তায় বিলের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিন শতাধিক চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে সেগুলো রাজবাড়ী পৌর শহরের শহীদ খুশি রেলওয়ে মাঠ চত্বরে জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস হয়। এ অভিযানের নেতৃত্ব দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মহসীন হাসান।
এসময় বিলের জীববৈচিত্র ও পোনা মাছ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির জন্য মাশালিয়া বিলসংলগ্ন এলাকায় প্রচারণাও চালানো হয়।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মহসীন হাসান বলেন, “মৎস্য ভাণ্ডার খ্যাত মাশালিয়া বিলের মাছ ও জীববৈচিত্র রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাছের প্রজনন নিশ্চিত করতেই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানভীর আহমেদ, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন, আনসার সদস্য ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা।
২০২৫-২৬ অর্থ বছরে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট (মৎস্য অধিদপ্তর অংশ) এর আওতায় পরিচালিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…
ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।
প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…
This website uses cookies.