চতুর্থ শ্রেণির কর্মচারীকে গুলি: বক্ষব্যাধি হাসপাতালে থমথমে পরিস্থিতি
মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি
রাজধানীর মহাখালীতে অবস্থিত জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী জামাল হোসেন (৪০) দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে হাসপাতালের কর্মচারী অফিসের সামনে এ ঘটনা ঘটে। দি ডেইলি স্টার বাংলা সুত্রে এমনটি জানা গেছে।
গুলিবিদ্ধ জামাল হোসেন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। তার ডান চোখে গুলির চিহ্ন পাওয়া গেছে।
ভাই জসিম উদ্দিন জানান, জামাল হাসপাতালের স্টাফ কোয়ার্টারে বসবাস করতেন। ঘটনার সময় মাস্ক পরা দুজন ব্যক্তি তার ভাইয়ের ওপর অতর্কিত গুলি চালায়।
তিনি বলেন, “জামাল চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সামনে নির্বাচন আসায় তিনি আবারও প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এতে কিছু মহল ক্ষুব্ধ হয়ে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি দিচ্ছিল।”
জসিমের ধারণা, এই আক্রমণ নির্বাচন সংক্রান্ত বিরোধের জের ধরেই ঘটে থাকতে পারে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “আহত অবস্থায় জামালকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। তার চোখে গুলির চিহ্ন রয়েছে।”
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সরোয়ার বলেন, “ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে।”
এ ঘটনায় হাসপাতালজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। দায়িত্বশীলরা বলছেন, দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন তারা।
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে হবিগঞ্জে শুরু হয়েছে সপ্তাহব্যাপী জাতীয় বৃক্ষমেলা। জেলা প্রশাসন…
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে ৪৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে…
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ফোনালাপের কোনো তথ্য সরকারের কাছে নেই…
বাংলাদেশে প্রতিবছর পানিতে ডুবে ১৮ হাজারের বেশি মানুষ প্রাণ হারান, যার একটি বড় অংশই শিশু।…
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার…
জুলাই গণঅভ্যুত্থানের সময় সাভারে এমআইএসটির শিক্ষার্থী আসহাবুল ইয়ামিনকে গুলি করে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের…
This website uses cookies.