পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে হবিগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করা হয়েছে। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণের নিমতলা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. তারেক রহমান এবং সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান।
উদ্বোধনী বক্তব্যে জাতীয় সংসদের হুইপ জি কে গউছ বলেন, প্রধানমন্ত্রী আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানোর যে লক্ষ্য নির্ধারণ করেছেন, তা বাস্তবায়নের অংশ হিসেবেই এই বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হচ্ছে। তিনি পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়তে সকলকে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পরিচর্যার আহ্বান জানান। তিনি আরও উল্লেখ করেন, বৃক্ষ কেবল পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, বরং অর্থনৈতিক উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উদ্বোধনের পর অতিথিরা মেলায় স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় মোট ১৫টি স্টলে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও ফুলের গাছের প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া দর্শনার্থীদের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব প্রচারের লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। মেলাটি আগামী ১ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে, যেখানে দর্শনার্থীরা বন বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে গাছ রোপণ ও পরিচর্যা বিষয়ক পরামর্শ নিতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন, বন বিভাগ, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের…
কক্সবাজারের রামুতে সংরক্ষিত বনের অবৈধ পানবরজ উচ্ছেদ করে ফেরার পথে বনকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।…
সাবেক দুই প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়া…
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সুরক্ষায় গুগল প্লে প্রটেক্ট ২০২৫ সালে ২ কোটি ৭০ লাখের বেশি নতুন ক্ষতিকর…
রাঙ্গামাটিসহ তিন পার্বত্য জেলা পরিষদে আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী ৯৩ শতাংশ মেধা ও ৭ শতাংশ…
যুক্তরাষ্ট্রের বিমান হামলা বন্ধ থাকলে ইরানও পাল্টা সামরিক অভিযান থেকে বিরত থাকবে বলে জানিয়েছে তেহরান।
This website uses cookies.