Header Premium (728×90)

অপরাধ

ম্যানেজ’ করে চলছে রামগতিতে ৪২ এর অধিক অবৈধ ইটভাটা।

রামগতি উপজেলা প্রতিনিধি।

আদালতের নির্দেশনা ছিল অবৈধ ইটভাটা ভেঙে ফেলার। কিন্তু সেই সব ভাটায় চলছে ইট তৈরি ও পোড়ানোর কাজ। মালিকদের দাবি ‘ম্যানেজ’ করেই তারা ভাটায় কাজ করছেন।

আদালতের নির্দেশনা অমান্য করে প্রশাসনকে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ‘ম্যানেজ’ রামগতিতে অবৈধ ভাটায় ইট তৈরির কাজ চলছে বলে অভিযোগ উঠেছে। অথচ হাইকোর্ট অবৈধ সব ইটভাটা ভেঙে দিতে নির্দেশ দিয়েছিল। এতে একদিকে যেমন পরিবেশের ক্ষতি হচ্ছে, অন্যদিকে রাজস্ব হারাচ্ছে সরকার।

জেলা প্রশাসকের তথ্য মতে, রামগতি উপজেলায় ৪৪টি ইটভাটার মধ্যে অবৈধ ৪২টি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হাইকোর্টের নির্দেশ অমান্য করে সকাল-সন্ধ্যা অবৈধ ভাটাগুলোতে চলছে ইট তৈরি ও পোড়ানোর কাজ। কয়লার পাশাপাশি এসব ভাটায় ব্যবহার হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর কাঠের গুঁড়া। এতে বায়ুর পাশাপাশি ফসলি জমিরও ক্ষতি হচ্ছে।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক অবৈধ ভাটার মালিক বলেন, ‘প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ম্যানেজ করেই অবৈধ ভাটা চালিয়ে আসছি। ম্যানেজ না হলে অবৈধ ভাটা এক দিনও চলতে পারবে না। হাইকোর্টের নির্দেশের পর গত বছর অবৈধ ভাটা ভাঙা হয়নি। গতবারের অবৈধ ভাটায় এবারও ইট পোড়ানো হচ্ছে। ভাটার মালিক ও প্রশাসনের ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের যোগসাজশে এটা সম্ভব হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে রামগতি উপজেলা নির্বাহী (ইউএনও) বলেন, ‘হাইকোর্টের নির্দেশে কিছুদিন আগে উপজেলার তিনটি অবৈধ ভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছিল। ওই সব ভাটার মালিকরা যদি ভাটার কার্যক্রম চালু করে থাকে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

Md Omor Sunny

Recent Posts

নোয়াখালীর সেনবাগে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নোয়াখালীর সেনবাগে অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে…

17 minutes ago

বাংলাদেশ ফুটবল লিগে মোহামেডান ও কিংসের জয়যাত্রা অব্যাহত

বাংলাদেশ ফুটবল লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে জয় তুলে নিয়েছে মোহামেডান এসসি ও বসুন্ধরা কিংস। মানিকগঞ্জে…

38 minutes ago

বিএনপির অঙ্গসংগঠন পুনর্গঠনে ক্লিন ইমেজের নেতৃত্বের খোঁজে হাইকমান্ড

দীর্ঘ দুই দশক পর ক্ষমতায় আসার পর বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠন পুনর্গঠনে ক্লিন…

1 hour ago

রাজবাড়ীতে মসজিদ থেকে বের হওয়ার সময় গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

রাজবাড়ী শহরের সজ্জনকান্দা মধ্যপাড়া এলাকায় মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে পিয়ারুল…

1 hour ago

বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার, মিলছে না যোগ্যতার কাজ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশের শ্রমবাজারের চিত্র। এতে দেখা গেছে, উচ্চশিক্ষিত…

1 hour ago

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ভুয়া নামে কারাগারে ৪ জেলে

সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে আটক চার জেলের পরিচয় নিয়ে গুরুতর…

2 hours ago

This website uses cookies.