Header Premium (728×90)

অপরাধ

সাবেক শিল্পমন্ত্রী হুমায়ুন ও তার স্ত্রীর নামে দুদকের মামলা

মো.এমরুল ইসলাম
জেলা প্রতিনিধি,নরসিংদী:

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১০২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং তার স্ত্রীর নামে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (০৮ এপ্রিল) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাবেক শিল্পমন্ত্রী সরকারি কর্মচারি হিসেবে ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে এসব অর্থ উপার্জন করেছেন। এছাড়াও, নিজ নামে ও প্রতিষ্ঠানের নামে ১৩টি ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক।

তার স্ত্রী নাদিরা মাহমুদের বিরুদ্ধে স্বামীর প্রভাব খাটিয়ে অবৈধ উপার্জনের অভিযোগ এনেছে দুদক। নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্যে নাদিরা মাহমুদ স্বামীর প্রভাব ও আর্থিক সহায়তায় জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

Md Omor Sunny

Recent Posts

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু

রাজধানীসহ সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে।…

7 minutes ago

ড. ইউনূসের সিদ্ধান্তের সমালোচনা হোক, তবে অবমাননা নয়

গণতান্ত্রিক রাষ্ট্রে অন্তর্বর্তী সরকারের নীতি ও সংস্কার নিয়ে সমালোচনা স্বাভাবিক হলেও ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে…

7 minutes ago

দেশে অরাজকতা বাড়িয়ে সরকার ব্যর্থ করার চক্রান্ত চলছে: রিজভী

দেশে সন্ত্রাস ও অরাজক পরিস্থিতি তৈরির মাধ্যমে বর্তমান সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে…

17 minutes ago

ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথ: ৮০ কিমি দূরত্ব কমবে, ব্যয় ৮৪ হাজার কোটি

ঢাকার শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার দীর্ঘ নতুন উড়াল রেলপথ নির্মাণের উদ্যোগ নিয়েছে রেলপথ…

20 minutes ago

অপ্রতিম হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে কুবিতে ফের মানববন্ধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু…

38 minutes ago

চট্টগ্রামগামী বাসে নিখোঁজ মনপুরার যুবক ফরহাদ, উদ্বিগ্ন পরিবার

ভোলার মনপুরা উপজেলার ফরহাদ (২৪) নামে এক যুবক চট্টগ্রাম যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন। গত ১১…

58 minutes ago

This website uses cookies.