ছয় বছরের এক শিশুকে যৌন নিপীড়ন অভিযুক্ত আটক
মোঃ জাহিদুর রহিম মোল্লা রাজবাড়ী জেলা প্রতিনিধি
রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের মদাপুর গ্রামে ছয় বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় অভিযুক্ত দীপক সরকারকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। আটক দীপক সরকার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া জামালপুর গ্রামের দিনেশ সরকারের ছেলে।
মদাপুরে একটি ধানের চাতালে শ্রমিকের কাজ করে সে। স্থানীয় সূত্র জানায়, শিশুটি তার বাড়ির পাশে খেলা করছিল। এসময় দীপক শিশুটিকে কাছে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করে। শিশুটি চিৎকার দিলে দীপক তাকে ছেড়ে দেয়। শিশুটি ছুটে তার পরিবারকে বিষয়টি জানালে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে দেয়।
কালুখালী থানার ওসি জাহেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মদাপুর ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটকে রাখা দীপক নামের ওই যুবককে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন। আগামীকাল রোববার তাকে আদালতে নেওয়া হবে।
অসুস্থতার কারণ দেখিয়ে সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যানের দায়িত্ব থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম।…
পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চোখের দৃষ্টিশক্তি চিকিৎসার পর অনেকটাই উন্নতি…
দলত্যাগবিরোধী আইনের আওতায় ২০ জন এমপির অযোগ্যতা নিয়ে ব্যবস্থা না নেওয়ায় লোকসভার স্পিকার ওম বিড়লা…
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত রাজস্ব সম্মেলন-২০২৬ এ প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকার অপ্রয়োজনীয়…
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে গোলাপি রঙের ‘মহিলা বাস’ সার্ভিস চালু করেছে বিআরটিসি।…
সোমবার কাঠমান্ডুর শীতল নিবাসে নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে সম্মানসূচক জেনারেল…
This website uses cookies.