Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

শাজাহানপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের দোয়া ও ইফতার মাহফিল

রুবেল হাসান বগুড়া  জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপাসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে আরাফাত রহমান কোকো সৃতি সংসদ খোট্টাপাড়া ইউনিয়ন শাখার দোয়াইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২মার্চ) উপজেলা মোস্তাইল ঈদগাহ মাঠে দোয়াইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। আমন্ত্রিত অতিথি ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখার সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সদস্য অধ্যাপক সাজ্জাদুজ্জামান সিরাজ জয় এবং সাধারণ সম্পাদক এসএম রবিউল ইসলাম দারুন।
আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ খোট্টাপাড়া ইউনিয়ন শাখার সভাপতি ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফিক,ইমরান হোসেন, মাদলা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক,আড়িয়া ইউনিয়ন বিএনপি সাবেক আহ্বায়ক মহসিন আলী, বিএনপির নেতা আব্দুল কুদ্দুস, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, গাবতলী পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান অভ্র, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান আলী আকন্দ,আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খায়রুল বাশার, খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফ উদ্দিন তাজু, খোট্টাপাড়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আবু বক্কর, যুগ্ম আহবায়ক মর্তুজা মাহমুদ, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ খোট্টাপাড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সুলতান আহমদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শেষে দেশ-জাতি ও জিয়া পরিবারের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এর পূর্বে মোস্তাইল বাজারে সর্বসাধারণের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।

Md Akash Hossain

Recent Posts

রংপুরে ইটবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্র নিহত

রংপুর-বদরগঞ্জ সড়কে ইটবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির…

6 minutes ago

আগারগাঁওয়ে ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রেতা উচ্ছেদ, মালিক কারাগারে

রাজধানীর আগারগাঁওয়ের তালতলায় মাত্র ১০০ টাকায় গরুর মাংস ও ভাত বিক্রি করে তুমুল জনপ্রিয় হওয়া…

12 minutes ago

বিএনপির নতুন চার স্থায়ী কমিটির সদস্যের সমাধিতে শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির নবনিযুক্ত চার সদস্য দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও…

15 minutes ago

শখের আবেদনেই চীনের ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন চবি শিক্ষার্থী শিউলী

চবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শিউলী আক্তার সূচী চীনের মর্যাদাপূর্ণ ইয়ানান বিশ্ববিদ্যালয় স্কলারশিপের আওতায় ফুল ফান্ডেড…

24 minutes ago

দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে আজ ভোরে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। প্রতিনিধিদলে…

32 minutes ago

চার দেশে বসবাসরত বাংলাদেশিদের সোশ্যাল মিডিয়ায় সতর্ক থাকার আহ্বান

রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের অনলাইন প্ল্যাটফর্মে সতর্ক ও দায়িত্বশীল আচরণের…

34 minutes ago

This website uses cookies.