Header Premium (728×90)

অপরাধ

জামালপুরে ইফতার কম পড়ায় মারামারি, সাংবাদিকসহ আহত অন্তত ৬ জন

মোঃ রাকিব হাসান জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুরে ইফতারের প্যাকেট কম পড়ায় দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহজন আহত হয়েছে।
বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় জামালপুর শহরের খেজুরতলা এলাকায় এই ঘটনা ঘটে।  সন্ধ্যায় শহরের খেজুরতলা এলাকায় মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের প্রয়াত সভাপতি জকিউল হাসান সাবুর স্মরণে দোয়া ও ইফতার আয়োজন করে তার পরিবার। ইফতারের সময় খাবারের প্যাকেট কম পড়ায় স্থানীয়দের সাথে মাইক্রোবাস ড্রাইভারদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে মারামারির ভিডিও ধারণ করে। কিছুক্ষণ পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ উপস্থিত হলে পুলিশের সামনেই দেশ টিভির জামালপুর জেলা প্রতিনিধি রিয়াদ (২৮), দৈনিক দেশ সংবাদ পত্রিকার সাংবাদিক সালাউদ্দিন মিঠু (৩০), মর্নিং পোস্ট জেলা প্রতিনিধি ও ডিবিসি নিউজের ক্যামেরাপার্সন সানজিদুল আকন্দ মাশফিকে (২৭) ব্যাপক মারধর করে আহত করা হয়।

এ সময় তাদের নিকট থেকে তিনটি মোবাইল সেট ও আইডি কার্ড ছিনিয়ে নেয় হামলাকারীরা। এই ঘটনায় আরও তিন জন আহত হয়েছে, আহতরা হলো- জামালপুর পৌর শহরের তেতুলিয়া এলাকার মঞ্জু হাসান মুসার দুই ছেলে জাহিদুল ইসলাম আশেক (২২) ও জিহান (১৪), মুসলিমাবাদ এলাকার শুভ (৩৫)। আহত সবাইকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী বলেন, মারমারির দৃশ্য ক্যামেরায় ধারণ করা সাংবাদিকের দায়িত্ব। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর আক্রমণ স্বাধীন সাংবাদিকতায় বড় ধরণের বাধা। এ ঘটনায় পুলিশের ভূমিকা দু:খজনক, আমি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো: আতিক বলেন, ঘটনাস্থল পরিদর্শণ করেছি, হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ-খবর নিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

editor

Recent Posts

সারা দেশে আড়াইশ অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করল স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে গত পাঁচ মাসে সারা দেশে ২৫০টিরও বেশি অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক…

12 minutes ago

রংপুরে ইটবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্র নিহত

রংপুর-বদরগঞ্জ সড়কে ইটবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির…

19 minutes ago

আগারগাঁওয়ে ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রেতা উচ্ছেদ, মালিক কারাগারে

রাজধানীর আগারগাঁওয়ের তালতলায় মাত্র ১০০ টাকায় গরুর মাংস ও ভাত বিক্রি করে তুমুল জনপ্রিয় হওয়া…

25 minutes ago

বিএনপির নতুন চার স্থায়ী কমিটির সদস্যের সমাধিতে শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির নবনিযুক্ত চার সদস্য দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও…

29 minutes ago

শখের আবেদনেই চীনের ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন চবি শিক্ষার্থী শিউলী

চবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শিউলী আক্তার সূচী চীনের মর্যাদাপূর্ণ ইয়ানান বিশ্ববিদ্যালয় স্কলারশিপের আওতায় ফুল ফান্ডেড…

37 minutes ago

দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে আজ ভোরে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। প্রতিনিধিদলে…

45 minutes ago

This website uses cookies.