স্টাফ রিপোর্টার রংপুর:
গত (১০ মার্চ) সোমবার দিবাগত রাতে সেনাবাহিনী ও পঞ্চগড় মাদকদ্রব্য অধিদফতরের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। আটককৃত মাদকের মূল্য আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা।
পঞ্চগড় জেলার সদর উপজেলায় ৬ কেজি গাঁজাসহ হাসিনুর রহমান (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ।
এদিকে, অভিযান চালানোর সময় লিমন (২২) নামে অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে গেছে। পলাতক লিমন একই এলাকার শহিদুল ইসলামের ছেলে।
অভিযান সূত্রে জানা যায়, হাসিনুর ও লিমন দীর্ঘদিন ধরে সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের আমলাহার এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। পরে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে হাসিনুরকে আটক করা গেলেও অপর এক মাদক ব্যবসায়ী লিমন পালিয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২