মোঃরাকিব হাসান জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুরে তৃণমূল বিএনপির আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে শহরের বকুল তলা চত্বরে কেন্দ্র ঘোষিত নির্দেশনা মোতাবেক দেশব্যাপী জনসভার অংশ হিসেবে জমালপুরে তৃণমূল বিএনপি আয়োজিত এই জনসভা অনুষ্ঠিত হয়।
তৃণমূল বিএনপিকে সুসংগঠিত করা এবং কেন্দ্র ঘোষিত ৩১দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে, নিত্যপণ্যের উর্ধ্বগতি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদ, দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্রের মোকাবেলার দাবিতে তৃণমূল বিএনপি,জামালপুর জেলা'র জনসভায় মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ।
এ সময় আরো বক্তব্য রাখেন, প্রধান অতিথির জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ,জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক, বিঞ্চ চন্দ্র মন্ডল, সরকারী আশেক মাহমুদ কলেজের সাবেক এজিএস, জাকির হোসেন, মোহাব্বত হোসেন,সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজম খান, সাবেক শহর বিএনপি প্রচার সম্পাদক শেখ ফরিদ মামুন,
শহর যুবদলের আহবায়ক, শফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, মাহবুবুর রহমান জিলানী, যুব নেতা, আশিক মল্লিক বাবু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি, শাহদত হোসেন সাগর, যুগ্ন সাধারণ সম্পাদক, রানা ম্যানশন, মনির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২