Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

নারায়ণগঞ্জে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

মোঃ মাহবুবুর রহমান, ব্যুরো প্রধান ঢাকা বিভাগ

নারায়ণগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে শহরের খানপুর হাসপাতাল মোড় থেকে এই কর্মসূচি শুরু হয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জের সাবেক আমির মাওলানা মঈন উদ্দিন আহমদ বলেন, “ফ্যাসিবাদী শাসনের কারণে জামায়াতের নেতাকর্মীদের ওপর অন্যায় নির্যাতন চালানো হয়েছে। আজহারুল ইসলামের মুক্তি না দিলে জনগণ কঠোর আন্দোলনে যাবে।”

জেলা আমির মমিনুল হক সরকার বলেন, “যতদিন না এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাচ্ছেন, ততদিন আমাদের আন্দোলন চলবে।” মহানগর আমির মাওলানা আবদুল জব্বারও একই দাবিতে আন্দোলন জোরদারের ঘোষণা দেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর ও জেলা জামায়াতের শীর্ষ নেতারা এবং শতাধিক কর্মী।

উল্লেখ্য, দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি রয়েছেন এটিএম আজহারুল ইসলাম। নেতাকর্মীরা অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছেন।

Md Akash Hossain

Recent Posts

শনিআখড়া লাইফ হাসপাতালে নবজাতকের মৃত্যুর অভিযোগ

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা শনিআখড়া এলাকায় লাইফ হাসপাতালে চিকিৎসক ও নার্সদের অবহেলায় ১ নবজাতকের…

21 hours ago

জাহান্নামের আগুন ৩ হাজার বছর জলার পর শেষ পর্যায়ের কালো ও অন্ধকার

  🤲🤲 জাহান্নামের অগ্নিশিখা ১ দিন আসবে, ঐ দিনটা কোন দিন হবে আপনাদের জানা আছে?…

21 hours ago

কিশোরগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় সভা

মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধমুক্ত সমাজ…

21 hours ago

রংপুরে ডিবি’র অভিযানে ২৫ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা সহ মাদক বিক্রয়ের নগদ-৩৬৬৫০ টাকা উদ্ধার, ০১ জন মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার রংপুর। রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার…

21 hours ago

দিনাজপুর ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফখরুল আলম সাজু দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নে ২ মাদক ব্যবসায়ী কে ৯৪ পিস…

1 day ago

ফায়েম হত্যার মূল আসামি হারুন গ্রেফতার সেনবাগে পুলিশের সাথে আরও ৭ জন গ্রেফতার

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নোয়াখালী জেলা সেনবাগে থানা পুলিশের বিশেষ অভিযানে আরাফাত ফায়েম হত্যা…

1 day ago

This website uses cookies.