মো. এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী:
নরসিংদীর মনোহরদীতে তিন গরু চোরকে আটক করার পর পুলিশে দিয়েছে এলাকাবাসী। সোমবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার দৌলতপুর ইউনিয়নের কোচেরচর গ্রামে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন - পার্শ্ববর্তী গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বিয়াইদোয়া গ্রামের ওয়ালীউল্লাহর ছেলে সোহেল (৩২), একই এলাকার বেলায়েতের ছেলে রাসেল (২৫) এবং কাইয়ূমের স্ত্রী রিয়া (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে এ তিনজনকে কোচেরচর বাজারের গরু নিয়ে ঘোরাঘুরি করতে দেখে এলাকাবাসী। এ সময় তাদের আচরণ সন্দেহজনক হলে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে। খবর পেয়ে গরুর মালিক সোহেল নূর মোহাম্মদ ঘটনাস্থলে এসে নিজের গরু চিহ্নিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে আটকদেরকে মনোহরদী থানায় নিয়ে আসেন।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল জব্বার জানান, কাপাসিয়া থেকে গরু চুরি করে তারা মনোহরদীতে এসে স্থানীয়দের হাতে ধরা পড়েন। চুরির ঘটনা কাপাসিয়ায় হওয়ায় গরুর মালিককে কাপাসিয়া থানায় মামলা করতে বলেছি। মামলার পরে আসামিদের কাপাসিয়া থানায় হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২