Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার রংপুর

(১৫ ফেব্রুয়ারি) শনিবার রাত সোয়া ১০টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার চাপড়ীগঞ্জ এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১জন মোটরসাইকেল আরোহী ও সবজিবাহী পিকআপে থাকা অজ্ঞাত ১ জন হেলপারের মৃত্যু হয়েছে।

অপরদিকে, রাত ৮টার দিকে মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলার ১৮ মাইল নামক এলাকায় সড়ক বিভাজকের সাথে ধাক্কা লেগে তারা মিয়া নামে ১জন মোটসারসাইকেল আরোহীর মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা জানান, রাত সোয়া ১০টার দিকে চাপড়ীগঞ্জ এলাকায় ঢাকাগামী সবজিবাহী (বেগুন) ভর্তি একটি পিকআপটি অতিরিক্ত লোডের কারণে মহাসড়কে উল্টে যায়। পরে উল্টে যাওয়া পিকআপকে পেছনে থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের হেলপারের মৃত্যু হয়। দুর্ঘটনার সময় পিকআপ রেখে পালিয়ে যায় চালক।

এছাড়া রাত ৮টার দিকে ফাঁসিতলা ১৮ মাইল নামক এলাকায় হঠাৎ করে মোটরসাইকেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের সড়ক বিভাজকের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই চালক তারা মিয়ার (৩৮) মৃত্যু হয়। পেশায় অটোবাইক চালক তারা মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মোগলটুলি গ্রামের হাছেন আলীর ছেলে বলে জানা গেছে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটের ফায়ার ফাইটার আসাদুজ্জামান সৌরভ জানান, নিহত ২জনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। নিহত মোটরসাইকেল আরোহীর পরিচয় জানা গেলেও পিকআপের হেলপারের পরিচয় পাওয়া যায়নি।

Md Akash Hossain

Recent Posts

১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের মনসুর খান প্লাজার আগুন

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনসুর খান প্লাজায় লাগা ভয়াবহ আগুন দীর্ঘ ১২ ঘণ্টা চেষ্টার পর…

8 minutes ago

১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের মনসুর খান প্লাজার আগুন

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনসুর খান প্লাজায় লাগা ভয়াবহ আগুন দীর্ঘ ১২ ঘণ্টা চেষ্টার পর…

8 minutes ago

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ফের কিছুটা পতন

সৌদি আরবে হামলার ফলে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এবং রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বাড়ার সম্ভাবনার…

20 minutes ago

টিকাটুলিতে বাসের রেষারেষিতে প্রাণ গেল গৃহকর্মী রিনা রানীর

রাজধানীর টিকাটুলিতে রাস্তা পার হওয়ার সময় দুই বাসের প্রতিযোগিতার শিকার হয়ে রিনা রানী দাস নামের…

33 minutes ago

ফিলিস্তিন রক্ষার দায়বদ্ধতা ও বর্তমান প্রেক্ষাপট

হামাসের অপারেশন আল-আকসা ফ্লাডের তিন বছর পূর্তিতে গাজায় ইসরাইলি নির্বিচার হামলা, গণহত্যা এবং ফিলিস্তিনিদের অস্তিত্ব…

37 minutes ago

চকবাজারের মনসুর খান প্লাজায় আগুন: সাত ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

পুরান ঢাকার চকবাজারের কাটরা মসজিদ এলাকার মনসুর খান প্লাজায় লাগা আগুন প্রায় সাত ঘণ্টা পেরিয়ে…

40 minutes ago

This website uses cookies.