Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলা

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী

সচিবালয়ে অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলা, আহত নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে অবস্থান কর্মসূচি চলাকালে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ এই হামলা চালায়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
এর আগে, মঙ্গলবার প্রায় চার ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। কিন্তু তাদের দাবি না মানায় আজ তারা সচিবালয়ের সামনে অবস্থান নেন। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে বলপ্রয়োগ করে।
শিক্ষার্থীদের দাবি ও আন্দোলনের পটভূমি শিক্ষার্থীরা জানান, নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের নিজস্ব ক্যাম্পাস প্রতিষ্ঠা ও প্রতিষ্ঠানটিকে বস্ত্র অধিদপ্তরের আওতায় নেওয়ার দাবিতে তারা গত সাত মাস ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। মানববন্ধন, বিক্ষোভ, সমাবেশ ও মহাসড়ক অবরোধ করেও তারা দাবি আদায় করতে পারেননি।
কিন্তু তাদের এই ন্যায্য দাবি উপেক্ষা করে গত সোমবার এক সপ্তাহের মধ্যে কলেজের শিক্ষার্থীদের টাঙ্গাইলের কালিহাতির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে সংযুক্ত হওয়ার নির্দেশনা দেওয়া হয়।
এই সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। তবে জনভোগান্তির কথা বিবেচনা করে অবরোধ প্রত্যাহার করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং সেখানে দিন-রাত অবস্থানের ঘোষণা দেন।
শিক্ষার্থীদের প্রধান দাবিসমূহ: ১. নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরের আওতায় নেওয়া। ২. অস্থায়ী ক্যাম্পাসে নতুন সেশনে ভর্তি কার্যক্রম চালু রাখা। ৩. নিজস্ব ক্যাম্পাস প্রতিষ্ঠা করা। ৪. শিক্ষক নিয়োগসহ প্রয়োজনীয় দাবিসমূহ বাস্তবায়ন। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের দাবি পূরণ না হলে আন্দোলন চলতে থাকবে।
পুলিশি হামলার নিন্দা আজকের পুলিশি হামলাকে “নব্য ফ্যাসিবাদ” বলে আখ্যা দিয়েছেন শিক্ষার্থীরা। তারা বলেন, “জুলাই আন্দোলনে আমাদের সর্বাত্মক অংশগ্রহণ ছিল। তখনও পুলিশের হামলা সহ্য করেছি। কিন্তু স্বৈরাচারমুক্ত বাংলাদেশে আমাদের ন্যায্য দাবি উপেক্ষা করে আমাদের ওপর হামলা চালানো হলো। আমরা প্রশাসনের এই হামলার তীব্র নিন্দা জানাই।

Md Akash Hossain

Recent Posts

উপসাগরীয় দেশগুলোর আস্থার সংকটে মার্কিন নিরাপত্তা ছাতা

ইরানকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহীত নীতি ও কূটনৈতিক ব্যর্থতায় হতাশ উপসাগরীয় দেশগুলো।…

4 minutes ago

দেবীগঞ্জে স্মার্টফোন ও মাদককে ‘লাল কার্ড’ দেখাল শতাধিক শিক্ষার্থী

পঞ্চগড়ের দেবীগঞ্জে কিশোর অপরাধ, মাদক ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন ও শপথ গ্রহণ…

4 minutes ago

প্রয়াত বরেণ্য অভিনেতা প্রবীর মিত্রের জন্মদিন আজ

আজ বরেণ্য ও প্রয়াত চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্রের জন্মদিন। ১৯৪১ সালের এই দিনে জন্মগ্রহণ করা…

12 minutes ago

ভাঙ্গায় পার্কিং নিয়ে বিবাদ, প্রকাশ্যে গুলি ছুড়ে পালিয়েছেন চালক

ফরিদপুরের ভাঙ্গায় হাইওয়ে থানার সামনে গাড়ি পার্কিং নিয়ে কথা কাটাকাটির জেরে এক প্রাইভেটকার চালক প্রকাশ্যে…

16 minutes ago

বাগদান নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা পূজা চেরি

বাগদান ও বিয়ের গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন চিত্রনায়িকা পূজা চেরি। জানিয়েছেন, যার সঙ্গে বাগদান হয়েছে…

16 minutes ago

নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকীতে নানা আয়োজন

নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ থেকে বিভিন্ন নাট্য সংগঠন শোভাযাত্রা, আলোচনা ও…

17 minutes ago

This website uses cookies.