মোঃ মাহবুবুর রহমান, ব্যুরো প্রধান
অপারেশন ডেভিল হান্ট পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাতে রূপগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার মামলা রয়েছে।
তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি সার্কেল)মেহেদী ইসলাম। তিনি বলেন, নারায়ণগঞ্জে রূপগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে রূপগঞ্জ থানা এলাকা থেকে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মামলায় গ্রেফতার আসিফ দেওয়ান (২১) পিতা-মোঃ মুকুল দেওয়ান মাতা-লিজা বেগম সাং-হিরনাল দাউদপুর আওয়ামীলীগ কর্মী, জাকির হোসেন (৪৩) পিতা- মৃত শামছুল হোসেন ভুইয়া সাং-দক্ষিণবাগ রূপগঞ্জ ইউনিয়ন ০৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ কর্মী, মোঃ সৈকত মিয়া(২৪) পিতা-শামসু মিয়া সাং-গুতিয়ার রূপগঞ্জ ইউনিয়ন ০৯ নং ওয়ার্ড আওয়ামী সেচ্ছাসেবকলীগ নেতা।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২